২০ মণের কালাচাঁনের দাম হাঁকা হচ্ছে ৮ লাখ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৫
     ৪:৪১ অপরাহ্ণ

২০ মণের কালাচাঁনের দাম হাঁকা হচ্ছে ৮ লাখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ৪:৪১ 362 ভিউ
শখ করে দম্পতি দানবাকৃতির ষাঁড়টির নাম দিয়েছেন ‘কালাচাঁন’। দেহের পুরোটাই কালো রঙে আচ্ছন্ন আর মাথায় সাদা মুকুট। দেখতে নাদুস-নুদুস হলেও চোখের চাওনিতে যেন আগুন ঝরে। বাংলায় একটা প্রবাদ আছে, যত গর্জে তত বর্ষে না। সাড়ে চার বয়সি কালাচাঁনের বেলাও যেন তাই। যত রাগই উঠুক না কেন আম্বিয়া খাতুন হাত বুলিয়ে দিলে সঙ্গে সঙ্গে পানি হয়ে যায় সব রাগ। প্রায় ২০ মণ ওজনের কালাচাঁনকে খুব সহজেই পালন করে যাচ্ছেন আম্বিয়া খাতুন ও রেজাউল দম্পতি। রেজাউল দম্পতি কালাচাঁনকে লালন-পালন করলেও তারা গরুটির আসল মালিক নয়। ষাঁড়টির আসল মালিক নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টানা পাঁচবারের ইউপি সদস্য কামাল উদ্দিন। তার

বাড়ি পাবই গ্রামে। চার বছর আগে শখের বসে ৭৫ হাজার টাকায় ষাঁড় গরুটি কিনেন স্থানীয় বাজার থেকে। ষাঁড়টি কিনে লালন-পালন করতে দেন তার প্রতিবেশী ভাতিজা রেজাউলকে। পরে রেজাউল ও তার স্ত্রী যত্ন সহকারে গরুটিকে বড় করেছেন। সরজমিনে রেজাউলের বাড়িতে গিয়ে দেখা যায়, একটি ঘরে বেশ কয়েকটি গাভী ও একটি ফ্রিজিয়ান জাতের বড় ষাঁড় দাঁড়িয়ে আছে। সেই ঘর পরিষ্কার করছেন আম্বিয়া খাতুন। একটু পরেই বৃষ্টি শুরু হলে সুঠামদেহী গরুটিকে বাহিরে নিয়ে যান তিনি। পরে বৃষ্টির পানিতেই গোসল করায় গরুটিকে। রেজাউল বলেন, ‘আমি কালাচাঁনকে নিয়মিত যত্ন করি। আমার পাশাপাশি পরিবারের সবাই এর প্রতি খেয়াল রাখে। তাকে নিয়মিত গম, ভুষি, খৈল, মাসকলাই ডালসহ ১৫ কেজি

পুষ্টিকর খাদ্য খাওয়াই।’ কালাচাঁনের মালিক কামাল উদ্দিন বলেন, ‘আমি আগে থেকে কৃষি কাজ করতাম। সঙ্গে গরু পালন করার একটা শখ ছিল। ১৯৯৭ সালে প্রথম ইউপি সদস্য হই। তারপরও আমি গরু পালন করি। এ কালাচাঁন আমার খুব পছন্দের একটি গরু। গত কুরবানির ঈদে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে গরুটি নিয়েছিলাম। আশানুরূপ দাম না পাওয়ায় সিদ্ধান্ত নেয়, আগামী ঈদে বিক্রি করবো। বাড়িতে অনেক পাইকার এসেছিল আমি বিক্রি করিনি। আমি কালাচাঁনের দাম চাচ্ছি ৮ লাখ টাকা।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির! ১১ মার্চ: বঙ্গবন্ধুর আহ্বানে অচল হয়েছিল পাকিস্তানি শাসনযন্ত্র সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রকল্পকে বলা হয়েছিল ‘দেশ বিক্রি’, সেই পাইপলাইনই আজ জ্বালানির শক্ত ভিত্তি বিএনপি ক্ষমতা নিলেই দানবীয় হয়ে ওঠে পুলিশ তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে