সিরিয়ার ওপর সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

সিরিয়ার ওপর সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর থেকে ১৪ বছর ধরে চলা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। শুক্রবার (২৩ মে) মার্কিন ট্রেজারি বিভাগ "সিরিয়া জেনারেল লাইসেন্স ২৫" জারি করে, যা সিরিয়ার নতুন সরকারের সঙ্গে বিনিয়োগ ও আর্থিক লেনদেনের অনুমতি দেয়। এই সিদ্ধান্তের ফলে সিরিয়ার নতুন সরকার বিদেশি বিনিয়োগ গ্রহণ করতে পারবে এবং তেল-গ্যাসসহ খনিজ খাতে লেনদেন করতে পারবে। তবে শর্ত রয়েছে—সিরিয়া কোনো জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিতে পারবে না এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগেই ঘোষণা দিয়েছিলেন যে, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। মধ্যপ্রাচ্য সফরের সময় তিনি জানান, তুরস্ক ও সৌদি আরবের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন। সিরিয়ার নতুন

সরকার, প্রেসিডেন্ট আহমেদ আল-শারা'র নেতৃত্বে, পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাগত জানিয়েছে এবং এটিকে একটি ইতিবাচক মানবিক ও অর্থনৈতিক উন্নয়ন হিসেবে বর্ণনা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু সিরিয়ার জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে শান্তি ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত