ইউনূস ম্যাজিকে এখন বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬

আরও খবর

অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ

‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ

লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা!

আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান

ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত

ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি

‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’

ইউনূস ম্যাজিকে এখন বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ |
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দুর্বল পাসপোর্ট নিয়ে প্রকাশিত ২০২৬ সালের জানুয়ারি মাসের ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’-এ বাংলাদেশের পাসপোর্টের ব্যাপক অবনমন ঘটেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট এখন বিশ্বের সপ্তম দুর্বলতম অবস্থানে। তালিকায় মোট ১০১টি অবস্থানের মধ্যে বাংলাদেশের স্থান ৯৫তম। বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা সম্ভব। এর আগে ২০২৫ সালের জানুয়ারি সংস্করণে বাংলাদেশ ১০০তম অবস্থানে থাকলেও এবার সূচকের কাঠামো অনুযায়ী সাতটি দেশের উপরে থাকলেও সক্ষমতার বিচারে এটি ইতিহাসের অন্যতম নিম্নমুখী অবস্থান। বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা চরম সংকটে

পড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের বিদেশ যাত্রা এবং ভিসার ওপর। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য বিদেশের দুয়ার কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশিদের ভিসার জন্য ১৫ হাজার ডলারের জামানত দাবি করছে, যা মূলত একটি রাজনৈতিক সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। ইউরোপের দেশগুলোসহ কানাডা ও অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা দিতে ব্যাপক গড়িমসি করছে। আগে যেখানে যুক্তরাষ্ট্র বছরে ৫-৬ লাখ ভিসা ইস্যু করত, বর্তমানে তা ২ লাখের নিচে নেমে এসেছে। প্রতিবেশী দেশ ভারত ২০২৪ সালের আগস্ট থেকে পর্যটন ভিসা বন্ধ করে রেখেছে, যা সাধারণ নাগরিকদের চিকিৎসাসহ জরুরি ভ্রমণে স্থবিরতা সৃষ্টি

করেছে। বিদেশের শ্রমবাজারেও নেমে এসেছে অন্ধকার। সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, অবৈধ সরকার ও অস্থিতিশীল শাসন ব্যবস্থার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন ও নথিপত্রের ওপর আস্থা হারিয়েছে। এর ফলে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি রেমিট্যান্স প্রবাহ অদূর ভবিষ্যতে শুকিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অভ্যন্তরীণভাবেও দেশ চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। সংখ্যালঘুদের ওপর হামলা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের ওপর লাঞ্ছনা এবং বিদেশি বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে আসায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অধ্যাপক ইমতিয়াজ আহমেদের মতো বিশেষজ্ঞরা বলছেন, কোনো সরকারের সাংবিধানিক বৈধতা না থাকলে সেই দেশের নাগরিকদের কাগজপত্রের গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হয়। ড. ইউনূসের সরকার

নির্বাচন বা ক্ষমতা হস্তান্তরের কোনো সুনির্দিষ্ট রূপরেখা না দেওয়ায় এই অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। ভিসা ও পাসপোর্টের এই সংকট কেবল প্রশাসনিক সমস্যা নয়, বরং এটি একটি গভীর জাতীয় সংকট। আন্তর্জাতিক সম্প্রদায় কার্যত বর্তমান শাসনব্যবস্থাকে প্রত্যাখ্যান করছে, যার মূল্য দিতে হচ্ছে সাধারণ শিক্ষার্থী, শ্রমিক এবং ব্যবসায়ীদের। দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ও বৈধ সরকার প্রতিষ্ঠিত না হলে বিশ্বদরবারে বাংলাদেশিদের এই ‘অচ্ছুত’ অবস্থা আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান