ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি
প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে
টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ
রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি
রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা
বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু
৪০ বছরের রেকর্ড, রাজস্ব আয়ের চেয়ে ব্যয় বেশি, দেশ দেউলিয়া হওয়ার পথে
শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সবই থমকে আছে। প্রকল্প বন্ধ, কাজ নেই, অথচ সব খাতেই ব্যয়ের ধ্বনিতে আমরা নাচছি। প্রতিটি মন্ত্রণালয় যেন একটি ব্যয়যজ্ঞের মঞ্চ, যেখানে সরকারি অর্থ লোপাট করা হচ্ছে পূর্ণ দক্ষতায়। প্রকল্পের টাকা আত্মসাৎ হচ্ছে, কাজের নামে শুধু ফাঁকা প্রতিশ্রুতি। আমাদের দেশের সম্পদ যেন ধুলোবালুর মতো উড়ছে বাতাসে।
অদ্ভুত এক সময় চলছে! চার দশকের ইতিহাসে প্রথমবার দেখা গেল দেশের আয়ের চেয়ে সরকারি ব্যয় বেশি। হ্যাঁ, শুনতে অবাক লাগতে পারে, কিন্তু সত্যিই। বাজেট যেন হাওয়া হয়ে গেছে, আয়ের চেয়ে ব্যয় বেড়ে চলেছে, আর আমরা শুধু মাথা ঘামাচ্ছি এবার কি হবে?। সম্পদক্ষয় আর দেউলিয়েপনাই যেন নতুন জাতীয় খেলায় পরিণত হয়েছে।
বাজেট এখন ফাস্ট-ফুড স্টাইলে
খেতে সহজ, দেখতেও চকচকে, কিন্তু পেটে কিছুই দাঁড়ায় না। সুদি মহাজনের এই অলৌকিক উপস্থিতি না থাকলেও ব্যয়ের হাওয়া থামবে না তাই আমরা একদিকে হেসে উঠি, অন্যদিকে কেঁপে উঠি। আয়ের চেয়ে ব্যয় বেশি এটি শুধু হিসাবের ভুল নয়, এটি সম্পদের চরম অপচয়, দেউলিয়া রাষ্ট্রের প্রস্তুতি। এবং সবচেয়ে মজার ব্যাপার এই বাজেটের নাটক আমরা সাধারণ মানুষকে উপভোগ করতে হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি যেন এক এক্সপেরিমেন্টাল থিয়েটার। আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাচ্ছে, প্রকল্প থমকে গেছে, এবং সরকার সেই অলৌকিক হাওয়াকে নতুন রেকর্ডের মতো উদযাপন করছে। আমাদের সম্পদ ক্ষয়, নাগরিকের ধৈর্য সীমাহীন, আর হাসি মুখে ব্যাগ খালি রাখাই এখন জাতীয় বিনোদন।