লিংকনের দস্তানা নিলামে সাড়ে ১৮ কোটি টাকায় বিক্রি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

লিংকনের দস্তানা নিলামে সাড়ে ১৮ কোটি টাকায় বিক্রি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের রক্তমাখা এক জোড়া চামড়ার দস্তানা নিলামে উঠেছে। পরে তা ১৫ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়েছে যা বাংলা টাকাই প্রায় সাড়ে ১৮ কোটি টাকা। সম্প্রতি ওই দস্তানা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে নিলামে তোলে ফ্রিম্যানস-হিন্ডম্যান নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান। জানা গেছে, ১৮৬৫ সালের ১৪ এপ্রিল ওয়াশিংটনে থিয়েটার দেখতে গিয়েছিলেন প্রেসিডেন্ট লিংকন। সেখানে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তার মাথার পেছনে গুলি করা হয়েছিল। সেই গুলিতে প্রাণ হারান প্রেসিডেন্ট লিংকন। সেই অভিশপ্ত দিনে লিংকনের রক্তমাখা চামড়ার দস্তানাজোড়া নিলামে ১৫ লাখ ২০ হাজার ডলারে (প্রায় সাড়ে ১৮ কোটি টাকা) বিক্রি হয়। থিয়েটার দেখতে যাওয়ার সময় তার পকেটে ছিল দস্তানা জোড়া। ওই দস্তানাসহ লিংকনের ব্যবহার

করা আরও ১৪৪টি জিনিস নিলামে তোলা হয়। এর মধ্যে অবশ্য ১৩৬টি বিক্রি হয়েছে। দস্তানার পর লিংকনের ব্যবহার করা একটি রুমালের সর্বোচ্চ দাম উঠেছে। রুমালটি ৮ লাখ ২৬ হাজার ডলারে (১০ কোটি টাকা) বিক্রি হয়েছে। এটিও সেই হামলার দিন প্রেসিডেন্ট লিংকনের পকেটে ছিল। উল্লেখ্য, ১৮৬১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর হত্যার শিকার হওয়ার আগপর্যন্ত দায়িত্ব পালন করেন আব্রাহাম লিংকন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত