রুশ সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

রুশ সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
রাশিয়ার ওরিওলে দেশটির একটি এমআই-৮ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।এর ফলে হেলিকপ্টারটিতে থাকা সব ক্রু নিহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মস্কো থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার (২২৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে ওরিওল অঞ্চলে একটি রাশিয়ান সামরিক হেলিকপ্টার একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়। এতে সব আরোহী হন। ওরিওল গভর্নর আন্দ্রে ক্লিচকভ বলেছেন, ওরিওলে উরিটস্কি জেলায় ঘটনাস্থলে জরুরি পরিষেবা টিম কাজ করছে এবং তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই বলে জানান তিনি। এছাড়া জনসাধারণকে ঘটনাস্থল থেকে ছবি বা ভিডিও শেয়ার না করার জন্য তিনি অনুরোধ করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক

বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ভূমিতে কোনো হতাহত হয়নি। তবে ক্রুরা বেঁচে নেই কেউই। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে বিবেচনা করা হচ্ছে। তবে হেলিকপ্টারটিতে কত সদস্য ছিলেন তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?