ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?
রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা
লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর
যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ
গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের
যুক্তরাষ্ট্র থেকে সস্ত্রীক দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
২৩শে মে, শুক্রবার ভোর ৫ টায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সস্ত্রীক ফেরার পথে মীরসরাই থানার করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস জানান, প্রায় ১ বছর আমেরিকায় থাকার পর ঢাকা শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর হয়ে শুক্রবার ভোরে তারা দেশে ফিরছিলেন। বিমান থেকে নামার পর ইমিগ্রেশন পুলিশ গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেন। সেখান থেকে পুলিশ তাকে নিয়ে মীরসরাইর উদ্দেশ্যে রওনা হয়।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে শুক্রবার ভোরে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। সেখান থেকে তাকে নিয়ে আসার জন্য পুলিশের একটি টিম ঢাকায় রওনা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ৫টি মামলা রয়েছে। মীরসরাই থানার ডিউটি অফিসার এসআই রাজিয়া আক্তার বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে বিমানবন্দরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।