‘সাউন্ড সিস্টেমের’ সমস্যায় জাতীয় সংগীত শুনতে না পাওয়ায় দাঁড়ায়নি জামায়াত-এনসিপি, দাবি হান্নানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬

‘সাউন্ড সিস্টেমের’ সমস্যায় জাতীয় সংগীত শুনতে না পাওয়ায় দাঁড়ায়নি জামায়াত-এনসিপি, দাবি হান্নানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬ |
সংসদ অধিবেশনের সময় জাতীয় সংগীত চলাকালে জামায়াত-এনসিপি’র বিরোধীদলীয় সংসদ সদস্যদের দাঁড়াতে না দেখা যাওয়ার ঘটনা প্রকাশের পরে শুরু হয় তীব্র সমালোচনা। সমালোচনার মুখে এ ঘটনার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ব্যাখ্যা দেন। তিনি দাবি করেছেন, সাউন্ড সিস্টেমের সমস্যার কারণে জাতীয় সংগীত বাজানোর বিষয়টি তখন বিরোধী দলের সদস্যরা বুঝতে পারেননি। আবদুল হান্নান মাসউদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার যখন রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দেন, তখন বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু) ফ্যাসিবাদী শক্তির সহযোগী—এই অভিযোগ তুলে প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন

তারা। তিনি জানান, রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করলে সরকারদলীয় সংসদ সদস্যরা তাকে সম্মান জানাতে দাঁড়িয়ে যান, আর বিরোধী দলের সদস্যরা তখন বসে থেকেই স্লোগান ও প্রতিবাদ চালিয়ে যান। তার দাবি, রাষ্ট্রপতি সংসদে প্রবেশ করার সময়ই জাতীয় সংগীত বাজানো শুরু হয়। কিন্তু সেসময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদে ব্যস্ত ছিলেন এবং স্পিকারের সাউন্ড সিস্টেমে সমস্যার কারণে তারা জাতীয় সংগীত বাজানোর বিষয়টি বুঝতে পারেননি। এনসিপির এই সংসদ সদস্য বলেন, পরে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জাতীয় সংগীত বাজছে—এ বিষয়টি বুঝতে পেরে অন্যদের জানান। বিষয়টি জানা মাত্রই বিরোধীদলীয় সংসদ সদস্যরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানান এবং জাতীয় সংগীত শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকেন। ফেসবুক পোস্টের শেষাংশে

আবদুল হান্নান মাসউদ বলেন, ভুল বোঝাবুঝির অবসান হওয়া প্রয়োজন এবং সঠিক তথ্যই একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার