ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬

ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬ |
চব্বিশের রাজনৈতিক পট-পরিবর্তনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ ও সংবিধান কেন্দ্রিক দিবসগুলো অন্তর্বর্তী সরকার জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনের তালিকা থেকে বাদ দিয়েছিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ইউনূসের এসব সিদ্ধান্ত বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার বহাল রেখেছে। নতুন তালিকায় ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও ৪ঠা নভেম্বরের সংবিধান দিবস ফেরানো হয়নি। গত ১১ই মার্চ, বুধবার জারি করা পরিপত্রে মোট ৮৯টি দিবস জাতীয় ও আন্তর্জাতিক হিসেবে উদযাপন ও পালনের জন্য রাখা হয়েছে। এর মধ্যে ‘ক’ শ্রেণিতে ১৭টি, ‘খ’ শ্রেণিতে ৩৭টি এবং ‘গ’ শ্রেণিতে ৩৫টি দিবস অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সরকারের এই পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের নীতি অনুসরণের প্রকাশ্য পরিচয়, যা

জাতীয় ইতিহাস ও গুরুত্বপূর্ণ স্মরণীয় দিবসগুলোর ধারাবাহিকতা নিয়ে বিতর্ক সৃষ্টি করছে। নতুন তালিকায় অন্তর্বর্তী সরকারের ধারায় ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের মধ্যে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ‘খ’ শ্রেণির মধ্যে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস যেভাবে অন্তর্বর্তী সরকার বাতিল করেছিল, তা ফেরানো হয়নি। সেসময় ইউনূস সরকার ৭ই মার্চ, ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, ৫ই আগস্ট শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ই আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ই অক্টোবর শেখ রাসেল দিবস, ৪ঠা নভেম্বর সংবিধান দিবস

এবং ১২ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল করেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়