সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬

সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৬ |
ত্রয়োদশ জাতীয় সংসদে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত রাজাকারদের জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে প্রতিবাদ জানিয়েছেন দেশের ৪১ জন বিশিষ্ট নাগরিক। আজ ১৩ই মার্চ, শুক্রবার প্রকাশিত যৌথ বিবৃতিতে নাগরিকরা এই প্রস্তাবকে মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা এবং শহিদদের আত্মত্যাগের প্রতি অসম্মান হিসেবে আখ্যায়িত করেছেন। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- কবি নির্মলেন্দু গুণ, অধ্যাপক আবু ইউসুফ, কবি হেনরী স্বপন, কবি শাহেদ কায়েস, গবেষক ও সাংবাদিক এনায়েত কবীরসহ মোট ৪১ জন। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম সংসদ স্বাধীনতার পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার শপথ নিয়েছিল। কিন্তু বর্তমান সংসদে সেই ঐতিহ্যের প্রতিফলন দেখা যাচ্ছে না। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রাজাকার ও জামায়াতে ইসলামী নেতাদের জন্য

শোক প্রস্তাব উত্থাপন মুক্তিযুদ্ধবিরোধী শক্তির প্রতি সম্মান প্রদর্শনের শামিল এবং জাতীয় ইতিহাসকে মুছে ফেলার অপচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। নাগরিকরা অভিযোগ করেছেন, “একজন রাজাকার বা আল-বদর কখনো রাষ্ট্রীয় সম্মান পাওয়ার যোগ্য নয়। এ ধরনের পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল বার্তা দেবে।” তারা জাতীয় সংসদের কার্যবিবরণী থেকে শোক প্রস্তাবের অংশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। পাশাপাশি সংসদ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এমন পদক্ষেপ নেওয়া থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, যে সংসদ ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা–বোনের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সংসদে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির প্রতি সম্মান প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর