গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে চাকরি হারালেন মাইক্রোসফট কর্মী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৫

গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে চাকরি হারালেন মাইক্রোসফট কর্মী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ |
ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোয় জো লোপেজ নামের এক কর্মীকে বরখাস্ত করেছে মাইক্রোসফট। প্রযুক্তি জায়ান্টটি এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। এর আগে সোমবার কোম্পানির বার্ষিক ডেভেলপার সম্মেলনে সিইও’র বক্তব্যে বাধা দেন জো লোপেজ। তিনি মাইক্রোসফটের এক ফার্মওয়্যার ইঞ্জিনিয়ার এবং কোম্পানির ক্লাউড-কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘অ্যাজিউর’-এর কিছু অংশেও তিনি কাজ করেছিলেন। মাইক্রোসফটের প্রধান নির্বাহী সাত্যিয়া নাদেলার সামনে প্রতিবাদ করার পর নিরাপত্তা কর্মকর্তারা তাকে তাৎক্ষণিকভাবে কনফারেন্স থেকে বের করে দেন। লোপেজ চিৎকার করে বলেছেন, ‘সাত্যিয়া, মাইক্রোসফট কীভাবে ফিলিস্তিনিদের হত্যা করছে সেটা আপনি দেখান। ইসরাইলের যুদ্ধাপরাধে অ্যাজিউর কীভাবে সহায়তা করছে সেটিও আপনি দেখান।’ সিইও’র বক্তৃতা বন্ধ করে প্রতিবাদের পর

সবাইকে একটি ইমেইল পাঠান লোপেজ, যেখানে কেন এই প্রতিবাদ করেছেন তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। ইমেইলে লোপেজ লিখেছেন, ‘বিশ্বের অন্যতম বড় কোম্পানি হিসেবে মাইক্রোসফটের অসীম ক্ষমতা আছে সঠিক কাজ করার। তারা এই নিষ্ঠুর ট্রাজেডি থামানোর দাবি জানাতে পারত, না হলে আমরা ইসরাইলকে প্রযুক্তিগত সহায়তা বন্ধ করে দেব এমনও বলতে পারত কোম্পানিটি। ’ তিনি লেখেন, ‘কোম্পানি যদি এই দাবি উপেক্ষা করে তবে আমি কথা দিচ্ছি এটি চুপচাপ মেনে নেওয়া হবে না। দুনিয়া এরইমধ্যে বুঝে গেছে আমরা কীভাবে এর সঙ্গে জড়িত এবং তারাও আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বয়কট আরও বাড়বে ও আমাদের ভাবমূর্তি আরও খারাপ হতে থাকবে। ‘ এদিকে, ‘নো অ্যাজিউর ফর অ্যাপারথাইড’ বা

নোয়া নামের এক শ্রমিকনেতৃত্বাধীন দল ডেভেলপার কনফারেন্সে লোপেজের সঙ্গে মিলিয়ে একটি প্রতিবাদেরও আয়োজন করে। এক বছরেরও বেশি সময় ধরে মাইক্রোসফটের এআই ও ক্লাউড কম্পিউটিং সেবা ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে এ দলটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সড়কে স্ত্রীকে মারধর করতে গিয়ে গণপিটুনির শিকার যুবক, ভিডিও ভাইরাল বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার সীমান্ত নিয়ে নতুন উদ্বেগ-উৎকণ্ঠা ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে পশ্চিমবঙ্গ: অগ্নিমিত্রা হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের বিদেশিদের অপরাধের জাল অনভিজ্ঞ পর্ষদে বড় ক্ষতি ৯ দিন বৃষ্টির আভাস যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শুভেচ্ছা ও অভিনন্দন মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল