কেশচর্চায় আমলকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

কেশচর্চায় আমলকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
ফল হিসেবে আমলকির গুণের শেষ নেই। এ ছোট্ট ফলে শরীর, ত্বক এবং চুল ভাল রাখতে যা যা দরকার তার সবই আছে। এতে ভিটামিন সি, ই, অ্যান্টি-অ্যাক্সিড্যান্ট, অ্যামাইনো অ্যাসিড আছে। চুলের যত্নে আমলকির ব্যবহার বহু পুরনো। অকালপক্বতা দূর করতে, মাথার ত্বকে আর্দ্রতা জোগাতে, খুশকি সমস্যার সমাধানে আমলকি বিশেষ কার্যকর। আমলকিতে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস। তা মাথায় রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি করে। রাসায়নিক বর্জিত কেশচর্চায় আমলকির ব্যবহার অনন্য। এতে কমবে চুল ঝরা, ঘন হবে কেশ। অনেকে আমলকি দিয়ে চুলের মাস্কও ব্যবহার করেন। শরীর ভাল রাখতেও আমলকির শট খাওয়া যায়। তেল অনেকেই নারকেল তেলে আমলকি থেঁতো করে দিয়ে ফুটিয়ে, সেই তেল মাখেন। নারকেল তেল ছাড়াও পছন্দের যে

কোনও তেলে আমলকির রস মিশিয়ে বা সেটি থেঁতো করে দিয়ে মাখা যায়। তেল মালিশ করলে রক্ত সঞ্চালন ভাল হয়। উপকারিতা: রুক্ষ চুলের সমস্যা থাকলে তেল মালিশ খুব কার্যকর। ডগা ফাটা কমাতে পারে। অযত্নেও অনেক সময় চুল ঝরে। এ ক্ষেত্রে সপ্তাহে ৩-৪ দিন আমলকির তেল মালিশ করলে সমস্যার সমাধান হতে পারে কয়েক মাসেই। তবে মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে তেল মালিশে চুল তেলচিটে হয়ে যায়। মাস্ক মাস্ক মাথার ত্বকের গভীরে গিয়ে চুলে পুষ্টি জোগানোর ফলে চুল নরম এবং সুন্দর হয়। চুলের পরিচর্যায় বাড়িতেই টক দই, শিকাকাই গুঁড়ো, মেথি, ভৃঙ্গরাজ- এমন নানা উপকরণ দিয়ে মাস্ক তৈরি করে নেওয়া যায়। উপকারিতা: চুলের গোড়া মজবুত করতে, অকালপক্বতা রোধে

সাহায্য করে মাস্ক। এটি চুলে আর্দ্রতা জোগায়। আমলকির সঙ্গে টক দই, ভৃঙ্গরাজ, মেথির গুণও যোগ হয় মাস্কের ব্যবহারে। মাস্ক ২০-৩০ মিনিট রেখে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। আমলকির রস আমলকির রস পানিতে মিশিয়ে খেতে পারেন। ভিটামিন সি, ই এবং অ্যান্টি-অক্সিড্যান্ট শুধু চুলের যত্নই নেয় না, ত্বক এবং শরীর ভাল রাখতেও সহায়ক। পুষ্টিবিদেরা জানান, স্বাস্থ্যোজ্জ্বল চুল, ত্বক পেতে হলে ভিটামিন এবং খনিজে সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। ঠিক সে কারণেই আমলকির রস শুধু শরীর ভাল রাখতে সাহায্য করে না, এতে চুলও ভাল হয়। উপকারিতা: চুল ঘন এবং মসৃণ হয়। এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। চুলের প্রয়োজনীয় কোলাজেন প্রোটিন সংশ্লেষে সাহায্য

করে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিড্যান্ট। চুল ঝরা, ডগা ফাটা, খুশকির সমস্যা থাকলে আমলকির তেল মালিশ অত্যন্ত উপকারী হতে পারে। সপ্তাহে ২-৩ দিন মিনিট পাঁচ-দশেক তেল মাখলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভাল হবে, রুক্ষ ভাব দূর হবে। অন্যদিকে, মাস্ক মাসে দুই থেকে তিন বার ব্যবহার করলেই যথেষ্ট। এটিও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য জরুরি। আমলকির রস সামগ্রিক স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। তবে আমলকির রস নিয়মিত খাওয়ার আগে পুষ্টিবিদের পরামর্শ নেওয়া প্রয়োজন। মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে আমলকির তেল নিয়মিত বা বেশি না মাখাই ভাল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবার বিয়ে করছেন পরীমনি! নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ১২ আগস্ট এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন