ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ |
ভারতীয় যেসব ভ্রমণ সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে, সেসব সংস্থার মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার (১৯ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টামি ব্রুস এক বিবৃতিতে বলেছেন, ভারতে মার্কিন মিশনের সংগৃহীত তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে ভারতের ট্র্যাভেল এজেন্সিগুলোর সঙ্গে যুক্ত অনির্দিষ্ট সংখ্যক লোকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। তবে তিনি কারো নাম উল্লেখ করেননি। ব্রুস বলেছেন, 'আমরা ভ্রমণ সংস্থাগুলোর মালিক, নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখব, যাতে অবৈধ মানবপাচার নেটওয়ার্কগুলো বন্ধ করা যায়। ‘ তবে, ট্র্যাভেল এজেন্টরা

কীভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করেছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এদিকে, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস কঠোর সতর্ক বার্তা জারি করেছে। এতে বলা হয়েছে, 'যদি আপনি আপনার অনুমোদিত সময়সীমার বেশি যুক্তরাষ্ট্রে থাকেন, তবে আপনাকে দেশত্যাগে বাধ্য করা হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে যাওয়ার উপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে। ’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত