মার্কিন কারাগার থেকে হত্যা মামলার আসামিসহ ১০ জনের পলায়ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৫

মার্কিন কারাগার থেকে হত্যা মামলার আসামিসহ ১০ জনের পলায়ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ |
ভিন্ন ভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ১০ জন আসামি যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স কারাগার থেকে পালিয়ে গেছে। গত শুক্রবার (১৬ মে) গভীররাতের এই ঘটনায় কারাগারের কয়েকজন কর্মীর মদদ ছিল বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ। রয়টার্স এ খবর জানিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, অরলিন্স প্যারিশ জাস্টিস সেন্টার থেকে বন্দিরা রাত ১টার দিকে পালিয়ে যায়। সকালে নিয়মিত গণনার সময় কর্তৃপক্ষ দেখতে পায়, ১৯ থেকে ৪২ বছর বয়সী ১০ বন্দি নিখোঁজ। পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন হত্যা মামলার আসামি ছিল। ঘটনার পর আয়োজিত সংবাদসম্মেলনে অরলিন্স প্যারিশের শেরিফ সুজান হাটসন বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, পালিয়ে যাওয়া আসামীরা আগে থেকেই কারাগারের স্লাইডিং দরজা নষ্ট করে। পরে তারা টয়লেট ও বেসিন সরিয়ে

দেয়াল ভেঙে বের হয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আসামীরা একটি লোডিং ডকের মাধ্যমে পালিয়ে যায় এবং দেয়াল টপকে একটি মহাসড়ক পার হয়। দুজনকে শুক্রবারই পুনরায় আটক করা গেলেও বাকি আটজনের এখনও হদিশ পাওয়া যায়নি। নিউ অরলিন্স পুলিশের সুপারিনটেনডেন্ট অ্যানি কারকপ্যাটরিক জানিয়েছেন, আসামীরা জেল পালানোর ঘণ্টা দুই পর তাদেরকে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তিসহ ১০ জন পালিয়ে যাওয়ার পরও পুলিশের কাছে খবর আসতে বিলম্ব হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল ট্রাম্পের হাতে কি এলিয়েনদের গোপন তথ্য? বিশ্বজুড়ে তোলপাড় করা দাবি বিজ্ঞানীর আদালতে বিচারকের সামনে নারী বিচারপ্রার্থীর বিষপান দেশের ১৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল ঢাবি প্রক্টরের পদত্যাগ বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ভাগ না পেয়ে কাজ বন্ধ করলেন এমপি চাঁদ! মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান? বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি