ঢাবির অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিল ছাত্রদল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৫

ঢাবির অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিল ছাত্রদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা ও শোক পালনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পূর্ণদিবস ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বামপন্থি ছাত্রসংগঠনগুলো। এই কর্মসূচির অংশ হিসেবে তারা বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোতে তালা দিয়েছে। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদল ও বামপন্থি ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে তালা দেন। এরপর দুপুর দেড়টার দিকে তারা রেজিস্ট্রার ভবনেও তালা লাগিয়ে দেন। এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাম্য হত্যার ঘটনায় শোক জানিয়ে বৃহস্পতিবার অর্ধদিবসের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং শোক

পালনের সিদ্ধান্ত নেয়। তবে ছাত্রদল নেতা-কর্মীরা সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিচারের দাবিতে পূর্ণদিবস ধর্মঘটের ডাক দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু বলেন, ‘আমরা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্যর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই তালা দিয়েছি।’ তিনি আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল ঢাবি প্রক্টরের পদত্যাগ বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ভাগ না পেয়ে কাজ বন্ধ করলেন এমপি চাঁদ! মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান? বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি সড়কে স্ত্রীকে মারধর করতে গিয়ে গণপিটুনির শিকার যুবক, ভিডিও ভাইরাল বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার সীমান্ত নিয়ে নতুন উদ্বেগ-উৎকণ্ঠা ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে পশ্চিমবঙ্গ: অগ্নিমিত্রা হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের বিদেশিদের অপরাধের জাল অনভিজ্ঞ পর্ষদে বড় ক্ষতি ৯ দিন বৃষ্টির আভাস যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শুভেচ্ছা ও অভিনন্দন