বিদ্যুৎ বিল কমাতে যেভাবে এসি চালাবেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ May, ২০২৫

বিদ্যুৎ বিল কমাতে যেভাবে এসি চালাবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ May, ২০২৫ |
আমাদের আধুনিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এসি, বিশেষ করে গ্রীষ্মকালে। অনেকে নতুন এসি কিনতে চাচ্ছেন। তবে জানেন কি, কোন এসি আপনার ঘরের জন্য উপযুক্ত। কোন এসি আপনার মাসের বিদ্যুৎ খরচ অনেক বেশি বাড়িয়ে দেবে না। এসি কেনার পরে কেউ যদি ইলেকট্রিক বিল কমানোর সমাধান খোঁজেন, তাহলে ইনভার্টার এসি কেনাই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া এসি ব্যবহারের কৌশলেই আপনি বিদ্যুৎ বিল কমাতে পারবেন। ইনভার্টার এসি এবং নন-ইনভার্টার এসি মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ তফাত রয়েছে। আসলে ইনভার্টার এসির কম্প্রেসর মোটর তার গতি নিয়ন্ত্রণ করতে পারে। ফলে একবার ঘর ঠান্ডা হয়ে গেলে ইনভার্টার প্রযুক্তির এয়ার কন্ডিশনার ঘরের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা বজায় রাখতে মোটরের গতিও কমিয়ে

দেয়। এয়ার কন্ডিশনারে অনেকগুলো মোড রয়েছে। এর মধ্যে প্রায় সব ধরনের এসি-তে আপনি ড্রাই মোড, হিট মোড, স্লিপ মোড, কুল মোড এবং অটো মোড পাবেন। এই সব মোড বিভিন্ন অবস্থা এবং আবহাওয়ার তারতম্য অনুযায়ী সেট করা হয়। এই মোডগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে এসির আয়ু বাড়ানোর পাশাপাশি বিদ্যুতের বিল বৃদ্ধিও অনায়াসে রোধ করা যায়। আপনিও যদি এসির বিল নিয়ে চিন্তিত হয়ে থাকেন, তাহলে আজ থেকেই আপনার এসি ‘অটো মোডে’ রাখা শুরু করে দিন। এয়ার কন্ডিশনারটি অটো মোডে সেট করার সঙ্গে সঙ্গে এসির ড্রাই মোড, কুল মোড এবং হিট মোডও চালু হয়ে যায়। এসির অটো মোড তাপমাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে এসির গতি এবং

শীতলতা নিয়ন্ত্রণ করে। এসির অটো মোড নির্ধারণ করে কখন এসির ফ্যান চলবে, কখন কম্প্রেসার চালু হবে এবং কখন বন্ধ থাকবে। এই মোডটি ক্রমাগত ঘরের তাপমাত্রা নিরীক্ষণ করে এবং সেই অনুযায়ী এসিটির কার্যকারিতা ঘরের সঙ্গে ব্যালান্সড করে রাখে। এসির ডায়েট মোডে ৮১ শতাংশ বিদ্যুৎ খরচ কমাতে পারেন গ্রাহক। ঘর ঠান্ডাও হয় ভালো। সোজা কথায়, বিদ্যুৎ বিল কমবে আবার ঘর ঠান্ডাও হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান