দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৫

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ |
দুপুর ১টার মধ্যে রাজশাহী, রংপুর সিলেটসহ দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া নদীবন্দরের জন্য সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। ওমর ফারুক বলেন, আজ দুপুর ১টার মধ্যে রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানান। আবহাওয়া অধিদপ্তরের দৈনিক বুলেটিনের তথ্যমতে, শুক্রবার সর্বোচ্চ ৫৯

মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনী জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। সর্বোচ্চ ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীর বাঘাবাড়িতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদে বাড়ে সড়ক দুর্ঘটনা: বেপরোয়া গতি ও ক্লান্ত চালক বড় কারণ ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোয় তেল নেই, বাজারে পেট্রোল ৩৫০ টাকা! ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা জনগণকে ভোগান্তিমুক্ত রাখতে কাজ করছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন প্ল্যাটফর্ম: একসঙ্গে তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তান আর্সেনালের স্বপ্ন ভেঙে মৌসুমের প্রথম শিরোপা সিটির সড়কে ২৪ ঘণ্টায় ২৪ প্রাণহানি এবার হরমুজ প্রণালি চূড়ান্তভাবে বন্ধের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলের ঘাঁটিতে একযোগে ড্রোন-রকেট-ক্ষেপণাস্ত্রের বর্ষণ চালিয়েছে হিজবুল্লাহ পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩৩ বাংলাদেশি ‘মার্কো রুবিও আমাকে পছন্দ করেন না’ ঈদুল ফিতরের কতদিন পর শাওয়ালের রোজা রাখতে হবে? ভারত সফর বাতিল করলেন শাকিরা বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত ২০ ঈদে সড়কে প্রাণ হারালেন ২৫ জন পশ্চিমবঙ্গের আদালতে ফয়সাল করিম, হাদি হত্যা অস্বীকার চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস অব্যাহত, ২২ দিনে এলো ২৫ জাহাজ কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত