ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ
আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায়
নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে
চট্টগ্রামে বেপরোয়া শিবির-সাজ্জাদের বাহিনী: ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা না দিলে শরীর ঝাঁজরা করে দেওয়ার হুমকি
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২
বাঁশখালীতে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রলীগের নেতাকর্মীরা
মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। রোববার মাগুরার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে অভিযোগ গঠনের জন্যে আগামী ২৩ এপ্রিল দিন ধার্য করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল মামলাটির তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আলাউদ্দিন সরদার শিশুটির মায়ের মামলায় অভিযুক্ত চার আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা বেগম, বোন জামাই সজিব শেখ ও সজিবের বড় ভাই রাতুল শেখের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি মনিরুল হাসান মুকুল জানান, আসামিদের বিরুদ্ধে পুলিশের চার্জশিটে যে অভিযোগ আনা
হয়েছে সেটি আমলে নিয়ে বিচারক এম জাহিদ হাসান চার্জ গঠনের জন্যে ২৩ এপ্রিলের তারিখ নির্ধারণ করে দিয়েছেন। সকালে মামলায় অভিযুক্ত সকল আসামিকে আদালতে উপস্থিত করে তাদের সম্মুখেই মামলাটি আমলে নেওয়া হয়। গত ৮ মার্চ পুলিশের অভিযুক্ত চারজনকেই আসামি করে সদর থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন শিশুটির মা। মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি। এ ঘটনার পর মাগুরা ছাড়াও সারাদেশে শিশু নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। এদিকে ধর্ষণের ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন
অবস্থায় গত ১৩ মার্চ মারা যায় শিশুটি।