রাজবন্দির মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রাজপথ কাঁপিয়ে ছাত্রলীগের মহড়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ May, ২০২৬

আরও খবর

আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ

শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?

সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

রাজবন্দির মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রাজপথ কাঁপিয়ে ছাত্রলীগের মহড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ May, ২০২৬ |
দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে দেখা মিললো সেই চিরচেনা ঐতিহ্যের সংগঠন ছাত্রলীগের সাহসী পদচারণা। মঙ্গলবার সকালে দেশের সকল রাজবন্দিদের মক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক বিশাল মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীন-এর নেতৃত্বে এই মিছিলটি কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং কর্মীদের আত্মবিশ্বাস ও শৃঙ্খলার এক অনন্য প্রদর্শনীতে পরিণত হয়। মঙ্গলবার সকালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। মিছিলে অংশগ্রহণকারী কয়েক শত নেতাকর্মীর মাথায় ছিল শুভ্র সাদা টুপি, যা তাদের ঐক্য এবং শৃঙ্খলার প্রতীক হিসেবে নজর কেড়েছে সবার। মিছিলের অগ্রভাগে বাঁশের লাঠিতে বাঁধা বিশাল জাতীয় পতাকা

হাতে লড়াকু ভঙ্গিতে নেতৃত্ব দিতে দেখা যায় তরুণ ছাত্রনেতা লিমন আল স্বাধীনকে। উপস্থিত প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলের প্রতিটি কর্মীর চোখে-মুখে ছিল এক অবিচল দৃঢ়তা। কোনো প্রকার জড়তা বা ভয়-ডর ছাড়াই তারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে এগিয়ে গেছেন। মিছিলটি যখন শহরের প্রধান সড়কগুলো অতিক্রম করছিল, তখন এর সুশৃঙ্খল বিন্যাস দেখে সাধারণ মানুষও থমকে দাঁড়ায়। দীর্ঘ সময় পর রাজপথে ছাত্রলীগের এমন ‘বীরোচিত’ অবস্থান কর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। মিছিলটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শহরের দুই ধারের দোকানদার এবং পথচারীদের অনেককেই হাত নেড়ে মিছিলটিকে স্বাগত জানাতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্যমতে, বহুদিন পর এত সুন্দর ও সুশৃঙ্খল রাজনৈতিক মিছিল প্রত্যক্ষ করল শহরবাসী।

ছাত্রলীগের এই সুসংগঠিত অবস্থানকে তারা সাধুবাদ জানিয়েছেন। নেতাকর্মীরা জানান, লিমন আল স্বাধীনের নেতৃত্বে এই মিছিলটি প্রমাণ করেছে যে, কোনো প্রতিকূলতাই ছাত্রলীগকে তাদের আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না। হাতে হাত রেখে এবং দেশপ্রেমের শপথ নিয়ে তারা আগামী দিনেও রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। শহরের সাধারণ মানুষের কাছে এই মিছিলটি কেবল একটি মিছিল ছিল না, বরং এটি ছিল একতা এবং শৃঙ্খলার এক শৈল্পিক বহিঃপ্রকাশ। ছাত্রলীগের এমন ইতিবাচক ও শক্তিশালী পদক্ষেপে জেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং