প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৬

প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৬ |
শত প্রতিকূলতা, মব সন্ত্রাসের ঝুঁকি ও প্রশাসনের রক্তচক্ষুর তোয়াক্কা না করেই কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ধান কাটার মৌসুমে বরাবরের মতোই অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ ৯ই মে, শনিবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কৃষকের ধান কেটে তা মাড়াই করে ঘরে পৌঁছে দেওয়ার কর্মসূচি পালন করেন তারা। বৈরী আবহাওয়া এবং শ্রমিক সংকটের কারণে বিপাকে পড়া স্থানীয় কৃষকদের পাশে দাঁড়াতে আজ সকালে কাস্তে হাতে মাঠে নামেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কোনো প্রতিদান ছাড়াই তারা দিনভর কৃষকের জমির পাকা ধান কাটেন এবং নিজ মাথায় বয়ে সেই ধান কৃষকের আঙিনায় পৌঁছে দেন। বর্তমানে সংগঠনটির কার্যক্রম রাজনৈতিকভাবে ‘নিষিদ্ধ’ ঘোষিত হলেও জনকল্যাণমূলক কাজে তাদের সক্রিয় উপস্থিতি এলাকায়

তুমুল প্রশংসিত হয়েছে। বাঁশখালীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কাটা কর্মসূচি শেষে ছাত্রলীগ নেতারা প্রতিবেদককে বলেন, “ছাত্রলীগের মূলমন্ত্রই হলো শিক্ষার পাশাপাশি মানুষের সেবা করা। অসহায় কৃষকের মুখে হাসি ফোটানোই আমাদের সার্থকতা। কেন্দ্রীয় নির্দেশনায় আমরা এই কাজ করছি।” বাঁশখালীতে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মামুনুর রহমান বলেন, “অতীতেও ছাত্রলীগ বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও আমরা যেকোনো দুর্যোগে মানুষের সেবায় নিয়োজিত থাকবো।” শ্রমিক সংকটের এই সময়ে ছাত্রলীগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, সুবিধাভোগী কৃষকরা। তারা জানান, সময়মতো ধান ঘরে তুলতে না পারলে বড় ক্ষতির আশঙ্কা ছিল,

কিন্তু ছাত্রলীগের তরুণরা এসে সেই বিপদ থেকে তাদের রক্ষা করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বা পরিস্থিতির তোয়াক্কা না করেই ছাত্রলীগের এই জনহিতকর কার্যক্রমে প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন অনেকেই। নেতাকর্মীরাও জানান, তারা কেবল মানবিক দায়িত্ববোধ থেকেই এ কাজ সম্পন্ন করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া