নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৬

নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৬ |
সমুদ্র ও সুন্দরবনে মাছ ধরার ওপর চলমান নিষেধাজ্ঞার কারণে সাতক্ষীরার লক্ষাধিক অনিবন্ধিত জেলে ও তাদের পরিবার চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। মাছ ধরা, পরিবহন ও বিক্রি বন্ধ থাকায় উপকূলীয় এলাকার জেলেপাড়াগুলোর লোকজন মানবেতর জীবন যাপন করছেন। নিবন্ধিত জেলেরা সরকারি খাদ্য সহায়তা পেলেও অধিকাংশ অনিবন্ধিত জেলে কোনো সহায়তা না পাওয়ায় ঋণ ও দাদনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। ঋণের জালে জড়িয়ে পড়ছেন তারা। মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র রক্ষা এবং মাছের প্রজনন নিশ্চিত করতে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে। এ সময় সমুদ্রে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। আইন অমান্য করলে শাস্তির বিধানও রয়েছে। জেলা মৎস্য

অফিসের তথ্য অনুযায়ী, সাতক্ষীরায় নিবন্ধিত জেলের সংখ্যা ৪৯ হাজার। এর মধ্যে ১২ হাজার ৮৭৯ জন গভীর সমুদ্রে মাছ ধরেন এবং তারা ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ৭৭ দশমিক ৩৩ কেজি চাল পাচ্ছেন। তবে জেলে ও ট্রলার মালিকদের দাবি, জেলায় প্রকৃত জেলের সংখ্যা দেড় লাখের বেশি। তাদের বড় অংশই অনিবন্ধিত হওয়ায় সরকারি সহায়তা থেকে বঞ্চিত। সরেজমিনে শ্যামনগর, আশাশুনি ও তালার বিভিন্ন জেলেপাড়ায় গিয়ে দেখা গেছে, ঘাটে সারিবদ্ধভাবে নৌকা বাঁধা পড়ে আছে। কর্মহীন জেলেরা অলস সময় কাটাচ্ছেন আর সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। আশাশুনির প্রতাপনগরের জেলে শাহজাহান সরদার বলেন, বছরের বেশির ভাগ সময় গভীর সমুদ্রে ঝুঁকি নিয়ে মাছ ধরলেও নিষেধাজ্ঞার সময়ে ধারদেনা করে সংসার চালাতে

হয়। তিনি জানান, সমুদ্রে জলদস্যুর আতঙ্কও বেড়েছে। আবার অনেক জেলে সরকারি সহায়তার তালিকায় না থাকায় চালও পান না। শ্যামনগরের জেলে আজগর আলী বলেন, সরকার থেকে যে চাল দেওয়া হয় তা পরিবার চালানোর জন্য যথেষ্ট নয়। পাঁচ সদস্যের পরিবারে শুধু চাল দিয়ে সংসার চলে না। ফলে ঋণ নিয়ে নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হয়। প্রতাপনগরের আরেক জেলে তৌহিদ হোসেন বলেন, জীবন বাজি রেখে মাছ ধরলেও মাছের ন্যায্যমূল্য পাওয়া যায় না। নিষেধাজ্ঞার সময়ে হাতে কোনো কাজও থাকে না। শুধু চাল নয়, পরিবার চালাতে নগদ অর্থ সহায়তাও প্রয়োজন। মানবাধিকারকর্মী মাধব দত্ত বলেন, চালের পাশাপাশি জেলেদের নগদ অর্থ সহায়তা দেওয়া জরুরি। একই সঙ্গে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি না হলে

তারা আরও সংকটে পড়বেন। উপকূলীয় এলাকায় ক্ষুদ্র শিল্প গড়ে তোলা গেলে জেলেরা নিষেধাজ্ঞার সময়েও আয় করতে পারবেন। জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম বলেন, শুধু চাল দিয়ে একটি পরিবারের চাহিদা পূরণ সম্ভব নয়। তাই চালের পাশাপাশি ডাল, তেল ও অন্যান্য নিত্যপণ্যের সহায়তা দেওয়ার প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান ও সরকারি পুকুর ইজারার মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’