বরগুনায় ছাত্রলীগ নেতার পিতাকে পিটিয়ে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

বরগুনায় ছাত্রলীগ নেতার পিতাকে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৬ |
বরগুনার পাথরঘাটা উপজেলায় এক ছাত্রলীগ নেতার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে পাথরঘাটা থানার ওসি এনামুল হক জানান। রোববার দুপুরে উপজেলার বাদুরতলা গ্রামে সংঘর্ষের সময় তাকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পর তিনি মারা যান। প্রতিপক্ষের লোকজন তার পরিবারের নারী ও অন্যান্য সদস্যদেরও মারপিট করে আহত করে। নিহত মো. আলম ফিটার ওই গ্রামের বাসিন্দা এবং পাথরঘাটা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান মিয়ার বাবা। নিহতের ছোট ভাই মতিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে জমির সীমানা নির্ধারণ ও একটি নারিকেল গাছকে কেন্দ্র করে প্রতিবেশী আল-আমিন ও ইলিয়াসদের সঙ্গে

আলম ফিটারের বিরোধ চলছিল। এর জেরে রোববার দুপুর দেড়টার দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। আল আমিন ও ইলিয়াস বর্তমানে ক্ষমতাসীন দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। সংঘর্ষের সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন আলম ফিটার। তাকে বেদম মারপিট করে আল আমিন ও ইলিয়াসের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। এ ঘটনায় আলম ফিটারের ছেলে তাওহীদ, পুত্রবধূ আদুরি ও স্ত্রী ফরিদা বেগম আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন।

আলম ফিটারের ছেলে ফোরকান বলেন, বিরোধটি স্থানীয় সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। তবে প্রতিপক্ষ তা মেনে নেয়নি। তারা পরিকল্পিতভাবে হামলা করেছে। আলম ফিটারের মেয়ে ফাতিমা আক্তার বলেন, তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে বিভিন্ন ধরনের চাপ ও হুমকির মধ্যে ছিলেন। এর জেরেই হামলার ঘটনা ঘটেছে। তার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পাথরঘাটা থানার ওসি এনামুল হক বলেন, বিষয়টি পুলিশ অবগত। এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম