যুদ্ধ শেষ হলেই কমবে মুদ্রাস্ফীতি, তেলের বাজার হবে নিম্নমুখী: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৬

যুদ্ধ শেষ হলেই কমবে মুদ্রাস্ফীতি, তেলের বাজার হবে নিম্নমুখী: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৬ |
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের দাম এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ে চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে এক আশাবাণী শুনিয়েছেন তিনি। ট্রাম্প দাবি করেছেন, এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে এবং যুদ্ধ থামার পরপরই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। খবর আলজাজিরার। সম্প্রতি রিপোর্টারদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, খুব শীঘ্রই এই যুদ্ধ শেষ হতে যাচ্ছে। আর এটি হওয়া মাত্রই আপনারা দেখবেন তেলের দাম হু হু করে কমছে এবং শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠছে। ট্রাম্পের মতে, বর্তমানে প্রচুর পরিমাণ তেলবাহী জাহাজ প্রস্তুত অবস্থায় রয়েছে কিন্তু যুদ্ধের কারণে সেগুলো বন্দরে আটকে আছে। তিনি বলেন, শত শত তেলবাহী জাহাজ

বর্তমানে বোঝাই অবস্থায় বের হওয়ার অপেক্ষায় আছে। এই জাহাজগুলো খালাস শুরু হলেই বাজারে তেলের জোয়ার বইবে। ফলে তেলের দাম যেমন কমবে, তেমনি মুদ্রাস্ফীতিও দ্রুত নিয়ন্ত্রণে আসবে। উল্লেখ্য , ইরানে যুদ্ধ শুরু করার সিদ্ধান্তের পর থেকেই বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে শুধু বিশ্ব অর্থনীতি নয়, খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেও তীব্র রাজনৈতিক চাপের মুখে রয়েছেন ট্রাম্প। সমালোচকদের মতে, এই যুদ্ধের কারণেই বৈশ্বিক অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়েছে। তবে ট্রাম্পের দাবি, যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ