ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০
মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, তিন পুলিশ সদস্য আহত, আটক ২
জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার
সুযোগ মতো একেক সময় একেক ছাত্রকে নিয়ে টয়লেটে ঢুকতেন মাদ্রাসার মুহতামিম, এবং…
অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণ লুট: কক্সবাজারে এক রাতেই দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি, এলাকায় চরম আতঙ্ক
৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের
যশোরে পিস্তল, গুলি ও গাঁজাসহ যুবদলের সাধারণ সম্পাদক আটক
যশোরের বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোর জেলা কার্যালয়ের সদস্যরা।
বুধবার দুপুরে কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি রবিউল ইসলাম বিরামপুর এলাকার তাইজুল ইসলামের ছেলে। তিনি নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, আটক ব্যক্তির
কাছ থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা বলেন, “বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। অপরাধী কাউকেই প্রশ্রয় দেবে না যুবদল। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় সূত্র দাবি করেছে, রবিউল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার নেতৃত্বে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালিত হয় বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের
কারণে তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পান না। সম্প্রতি তিনি এলাকার এক মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া চাঁদাবাজি ও সালিশের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার আটকের খবরে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।