অতিথি আপ্যায়নে থাকুক ‘জর্দা পোলাও’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

অতিথি আপ্যায়নে থাকুক ‘জর্দা পোলাও’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
উৎসবে অতিথি আপ্যায়নে ঐতিহ্যবাহী খাবার জর্দা পোলাও। চার ধাপে রান্না করে নিতে পারেন এই পদ। জেনে নিন রেসিপি। প্রথম ধাপ: এক কাপ পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। এভাবে ভিজিয়ে রাখলে জর্দা বানানোর পর বেশ লম্বাটে আর ঝরঝরে দেখাবে। ১৫ মিনিট পর চালের পানি ঝরিয়ে নিতে হবে। দ্বিতীয় ধাপ: চুলায় বড় একটি হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পানি দিন। এরপর পানি গরম করে আধা চা চামচ কমলা ফুড কালার দিয়ে দিন। চাইলে জর্দার গুঁড়া রঙও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে পানি ঝরানো চাল দিয়ে দিন। তারপর জ্বাল বাড়িয়ে সেদ্ধ করুন। ৮০ শতাংশ সেদ্ধ হলেই নামিয়ে স্ট্রেইনার দিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তৃতীয়

ধাপ: এবার চুলায় প্যান বসিয়ে স্বাদ মতো চিনি দিন। যতটুকু চাল নিয়েছেন ততটুকু চিনি দিতে পারেন। এরপর কয়েকটি লবঙ্গ, দুই স্টিক দারুচিনি, তেজপাতা ও কিশমিশ দিন। এবার এতে ১/৩ কাপ কমলা বা মাল্টার রস ও ১/৩ কাপ পানি দিয়ে দিন। এতে চমৎকার সুগন্ধ ছড়িয়ে পড়ে জর্দায়। শেষে ২ টেবিল চামচ ঘি দিয়ে নাড়তে থাকুন মিশ্রণটি। চিনি পুরোপুরি গলে গেলে ও ফুটে উঠলে পানি ঝরিয়ে রাখা সেদ্ধ চাল দিয়ে দিন। এবার মাঝারি আঁচে রান্না করুন। পানি পুরোপুরি শুকিয়ে গেলে চুলার আঁচ একেবারে মৃদু করে দিন। ঝরঝরে হয়ে গেলে ফল, মিষ্টি বা মোরব্বা দিয়ে সাজিয়ে অতিথি আপ্যায়ন করুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা গজারিয়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে চোরাপথে আসছে ভারতীয় মসলা হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে