নতুনভাবে ‘বয়াম পাখি’, সঙ্গে জেফার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ March, ২০২৫

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

নতুনভাবে ‘বয়াম পাখি’, সঙ্গে জেফার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ March, ২০২৫ |
জেফার রহমান কি ’অ্যালেন স্বপন’–এর নতুন ‘বৈয়াম পাখি’? গানে গানে অ্যালেন স্বপন এমন বাসনার কথা জানালেও তা একদম নাকচ করে দিয়েছেন জেফার। বলেছেন, ‘আমি বৈয়ম পাখি নই’। গানে এই দ্বন্দ্ব হয়তো থাকবে আরও কিছুদিন। আসছে ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিরিজটি মুক্তির পর পরিষ্কার হতে পারবেন দর্শক-শ্রোতারা। ১৯ মার্চ বিকেলে প্রকাশ পেয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’ এর গান ‘বৈয়াম পাখি ২.০’। নতুন ভার্সনের এই গানটির মাধ্যমে চরকি আনুষ্ঠানিকভাবে জানালো, সিরিজটিতে যুক্ত হয়েছেন জেফার। তিনি শুধু গানটিতে কণ্ঠই দেননি, করেছেন অভিনয়ও। এর আগে চরকি অরিজিনাল ফিল্ম ‘মনোগামী’তে অভিনয় করেন জেফার। এবার নতুন সিরিজে দেখা যাবে তাকে। ‘অ্যালেন স্বপন’ সিরিজ এবং চরিত্রটি

নিয়ে আগে থেকেই জানা ছিল জেফারের। ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজটির নির্মাতা শিহাব শাহীন যখন অভিনয়ের জন্য জেফারকে অফার করেন, তখন আর বেশি ভাবতে হয়নি তার। জেফারের মতে, ‘ইন্টারেস্টিং চরিত্র হলে আমি অবশ্যই অভিনয় করতে রাজি।’ কিন্তু তিনি যেহেতু গানের মানুষ, তাই গানকে বাদ দিতে পারেননি। ‘বৈয়াম পাখি ২.০’ গানে কণ্ঠও দিয়েছেন। ‘বৈয়াম পাখি ২.০’ গানটি মূলত ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের ‘বৈয়াম পাখি’ গানের নতুন ভার্সন। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান। নতুন ভার্সনে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জেফার। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স

রহমান ও শেখ কোরাশানী। জেফারের কণ্ঠে লাইনগুলো এমন– ‘আমাকে তো ধরা যায় না, আমি চিকি–চিকি মাইয়া/রুই কাতলা ডুইবা গেল, তুমি কোন স্টপ মোশনের ধারণা থেকে বানানো অ্যানিমেশন দিয়ে নির্মিত হয়েছে ‘বৈয়াম পাখি ২.০’ এর ভিডিও। টু-ডি, থ্রি-ডি অ্যানিমেশনের কাজও আছে এখানে। গানটির সুর ও কথার মতো ভিডিওটিও দর্শকদের মজা দেবে বলে মনে করে চরকি কর্তৃপক্ষ। গানটির আরেকটি অংশে জেফারের কণ্ঠে শোনা যায়, ‘আশে পাশে সবাই থাকে, সাবাই খোঁজে মজা/আমি থাকি আমার মতো, আমায় জায়না বোঝা’। লাইনটির মতোই নাকি জেফারের চরিত্র। অভিনেত্রী বলেন, ‘আমার চরিত্রটির অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো দিক আছে। এক কথায় চরিত্রটিকে বর্ণনা করা কঠিন।’ ‘বৈয়াম পাখি’ দ্বিতীয় ভার্সন প্রকাশের দিনে প্রথম

গানটি তৈরির গল্প বলেছেন খৈয়াম সানু সন্ধি। তিনি গানটির দুটি ভার্সনেরই সুরকার ও সংগীতায়োজক। সন্ধি বলেন, চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’– এর ব্যাকগ্রাউন্ড মিউজিক করার সময় একটি লাইন বার বার মনে পড়ছিল। আনমনেই লাইনটি আওড়াচ্ছিলাম কয়েকদিন। পরে সেই একটি লাইনকে আশ্রয় করে তৈরি হয় ‘বৈয়াম পাখি’ গানটি। ‘তৈ তৈ তৈ তৈ তৈ, আমার বৈয়ম পাখি কই’– লাইনটি মূলত সংলাপ হিসেবেই ছিল সিরিজটিতে। নতুন ভার্সন নিয়ে সন্ধি বলেন, বৈয়াম পাখি গানটা কিন্তু মজার জন্য। এটা একটা ফান সং। অ্যালেন স্বপন চরিত্রটা একটা মন্দ চরিত্র। অন্যদিকে জেফার খুব কনফিডেন্ট ও বোল্ড। এই দুটি চরিত্রের একে-অপরের উপর প্রভাব বিস্তার করার প্রচেষ্টাকেই আমরা এবার

গান হিসেবে নিয়ে আসার চেষ্টা করেছি। ২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’। তারই চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু সংলাপ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। ২০২৩ সালে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’– এর প্রথম সিজন। প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান