ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব
আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী
শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল
বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ
নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক
“আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি
আজ প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া-এর জন্মবার্ষিকী
আজ প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া-এর জন্মবার্ষিকী। এই দিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আমরা স্মরণ করছি এক নিবেদিতপ্রাণ বিজ্ঞানী, চিন্তাবিদ ও মানবদরদী মানুষকে।
১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের লালদিঘীর ফতেপুর গ্রামে জন্মগ্রহণ করেন ড. ওয়াজেদ মিয়া। তিনি ছিলেন বর্ণাঢ্য ও কর্মময় জীবনের অধিকারী। বিজ্ঞানচর্চার পাশাপাশি সমাজ, রাজনীতি ও রাষ্ট্রভাবনায় তাঁর গভীর অনুরাগ ছিল। একজন সুলেখক হিসেবে বিজ্ঞান ও সমাজ বিষয়ক তাঁর বহু প্রবন্ধ ও গবেষণা দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। বিশেষ করে বিজ্ঞানভিত্তিক তাঁর বইগুলো পাঠকসমাজে ব্যাপকভাবে সমাদৃত।
ড. এম এ ওয়াজেদ মিয়া ছিলেন উদার, নির্মোহ ও মানবিক গুণে সমৃদ্ধ এক ব্যক্তিত্ব। দেশ ও মানুষের কল্যাণ ছিল তাঁর চিন্তা
ও কর্মের কেন্দ্রবিন্দু। নীরবে, আড়ালে থেকে তিনি জ্ঞান ও বিবেকের আলো ছড়িয়ে দিয়েছেন সমাজে। তিনি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কন্যা ও শেখ হাসিনা-এর জীবনসঙ্গী হলেও, নিজ পরিচয়ে তিনি ছিলেন স্বতন্ত্র ও দৃঢ়চেতা এক মানুষ। এই মহান ব্যক্তির জন্মবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং কৃতজ্ঞচিত্তে স্মরণ করি তাঁর অবদান, আদর্শ ও মানবিক জীবনদর্শন।