ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
নিউইয়র্ক থেকে সুখবর দিলেন গায়ক বিপ্লব
ব্যান্ড সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী বিপ্লব বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানেই তিনি পেশা হিসেবে ট্যাক্সি চালানোর কাজ করছেন। তবে গানকে ভুলে যাননি একদমই। কাজের ফাঁকে সুযোগ পেলেই নতুন গান প্রকাশ করেন এবং নিয়মিত চর্চা চালিয়ে যান।
সোমবার বিপ্লব জানালেন, নতুন দুটি গানের কাজ পুরোদমে চলছে, যা নিয়ে তিনি দারুণ রোমাঞ্চিত। জানা গেছে, দুটি গানের একটি প্রকাশ হবে ঈদে, আর অন্যটি বাংলা নববর্ষে।
যদিও গানগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি এই ব্যান্ড শিল্পী। তবে জানিয়েছেন, ঈদের গানটির শিরোনাম ‘ভালোবেসে ফেলেছি তাকে ইচ্ছের অধিক’ এবং এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম।
নব্বইয়ের দশকে বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম উজ্জ্বল তারকা ছিলেন বিপ্লব। প্রমিথিউস ব্যান্ডের হয়ে
গান গেয়ে জনপ্রিয়তা পান তিনি। এলআরবি, নগরবাউলের পাশাপাশি প্রমিথিউসও তখন ছিল তুমুল জনপ্রিয়। আইয়ুব বাচ্চু, জেমস, হাসান এবং বিপ্লব—এই চার শিল্পীর সমানতালে বিচরণে বাংলাদেশের গানের জগৎ ছিল সোনালি এক অধ্যায়। বিপ্লব কয়েক বছর ধরে প্রবাসজীবনে থাকলেও গান প্রকাশ থেকে পুরোপুরি বিরত ছিলেন না। বিভিন্ন উপলক্ষে শ্রোতাদের জন্য নতুন গান প্রকাশ করে চলেছেন। তবে নিউইয়র্কে তিনি কেমন আছেন, কী করছেন—এ নিয়ে ভক্তরা প্রায়ই তার খোঁজ নেন। অনেকে তার ফেসবুকেও এ বিষয়ে জানতে চান। সেই ভক্তদের কথা ভেবেই তিনি গান প্রকাশ চালিয়ে যাচ্ছেন। এবারের ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান প্রকাশ তার সেই ধারাবাহিকতারই অংশ। ভিডিও বার্তায় বিপ্লব বলেন, ‘যুক্তরাষ্ট্রে আলহামদুলিল্লাহ আমি ভালো
আছি। আমার জন্য আপনারা মোটেও চিন্তা করবেন না। আপনাদের জন্য নতুন গান আসছে, সেই গান শুনবেন। আমি এখন সেই গান নিয়ে প্রস্তুত হচ্ছি। আমার বিশ্বাস, এই গানগুলো আপনাদের ভালোও লাগবে।’ যুক্তরাষ্ট্রে বিপ্লবের ট্যাক্সি চালানো সম্পর্কে অনেক সময় তাকে নিয়ে কটূক্তি করেন। তবে এসব কটূক্তি তার গায়ে লাগানোর কোনো কারণই নেই বলে জানান তিনি। বিপ্লব বলেন, ‘আমাকে যারা ভালোবাসেন, এতে কেউ ক্ষুব্ধও হবেন না, মন খারাপও করবেন না। এগুলো একেবারে মাথায় রাখবেন না। ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, আপনারা নতুন গান শোনার জন্য তৈরি হোন।’