হামজার জন্যই কি ছেত্রির ফেরা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫

হামজার জন্যই কি ছেত্রির ফেরা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ |
ম্যাচের বাকি ১৭ দিন। তার আগেই বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ ঘিরে উন্মাদনা শুরু হয়েছে। ২৫ মার্চ শিলংয়ে অনুষ্ঠেয় এশিয়ান কাপ বাছাই পর্বে দুই প্রতিবেশীর লড়াইয়ে মূল আকর্ষণ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। লাল-সবুজের জার্সিতে তাঁর অভিষেক নিয়ে বাংলাদেশে যেমন উচ্ছ্বাস বইছে, বিপরীতে ভারতীয় শিবিরে চলছে নানা হিসাব-নিকাশ। হামজার মতো ফুটবলারের বিরুদ্ধে কীভাবে খেলতে হবে, সেই পরিকল্পনাও কষছে ভারত। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে বড় খবর হয়ে আসে অবসর ভেঙে ভারতের কিংবদন্তি সুনীল ছেত্রির ফুটবলে ফেরার ঘোষণা দেওয়া। ৯ মাসের মধ্যে তাঁর সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে অনেকেই সামনে এনেছেন হামজাকে। শেফিল্ড ইউনাইটেডের তারকার মুখোমুখি হতেই কিনা ৪০ বছর বয়সে অবসর ভেঙেছেন ছেত্রি! এই

প্রশ্নও উঠেছে। গত বছরের জুনে কলকাতার সল্ট লেকে কুয়েতের বিপক্ষে ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছিলেন ছেত্রি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। সম্প্রতি আইএসএলে বেঙ্গালুরুর হয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করার অনন্য কীর্তি গড়েছিলেন তিনি। ছেত্রির অবসর নেওয়াটা বাংলাদেশের ফুটবলের জন্য আশীর্বাদই মনে করছিলেন সবাই। কারণ কয়েকবার শেষ মুহূর্তে গোল করে বাংলাদেশের জয় ছিনিয়ে নিয়েছিলেন তিনি। লাল-সবুজের দলটির বিপক্ষে খেলা ১১ ম্যাচে ৮ গোল করার সঙ্গে সতীর্থকে দিয়ে করিয়েছেন ৩ গোল। অবসর নেওয়া ছেত্রির বিকল্পও খুঁজে পায়নি ভারত। তাঁর না থাকার প্রভাব পড়েছে ভারতীয় দলের পারফরম্যান্সে। এর পর পাঁচটি আন্তর্জাতিক ম্যাচের একটিতেও জিততে পারেনি

ভারত। তাই তাঁর অবসর ভেঙে ফেরায় ভারতীয়রা ভীষণ খুশি। তবে ফুটবলবোদ্ধারাদের ধারণা, বাংলাদেশের হয়ে হামজা খেলবেন, তাই সুযোগ হারাতে চান না বলেই ছেত্রির ফেরা। ইংল্যান্ড প্রবাসী হামজা ডাক পাওয়ায় এবারের বাংলাদেশ দলের শক্তিও বেড়েছে। ভারতের স্প্যানিশ কোচ মানোলা মার্কেজ বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের জন্য ২৬ জনের স্কোয়াডে ছেত্রিকে রেখেছেন। তবে ছেত্রির ফেরাকে স্বাভাবিক হিসেবেই দেখছেন বাংলাদেশের ফুটবলাররা। ২০১৯ সালের ১৫ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে গোল করা মোহাম্মদ সাদ উদ্দিনের কাছে ছেত্রির ফেরাটা স্বাভাবিক, ‘এটা (অবসর থেকে ফিরে আসা) ফুটবলে স্বাভাবিক। চাপের কিছু নেই। ওর (সুনীল) সঙ্গে খেলতে পারলে ভালো হবে। সমস্যার কিছু নেই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু