‘নো বোট, নো ভোট’: নির্বাচন বর্জনের ডাক দিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব

আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী

শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল

বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ

নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক

“আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

‘নো বোট, নো ভোট’: নির্বাচন বর্জনের ডাক দিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ |
আসন্ন নির্বাচনকে ‘দেশবিরোধী’ ও ‘গণতন্ত্রবিরোধী’ আখ্যা দিয়ে তা বর্জনের ডাক দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল-নাহিয়ান খান জয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। ভিডিও বার্তায় সাবেক এই ছাত্রনেতা বর্তমান প্রশাসনকে ‘অবৈধ দখলদার ফ্যাসিস্ট গং’ হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও নৌকা প্রতীক ছাড়া এদেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। আল-নাহিয়ান খান জয় বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের ভালোবাসার একটি মাত্র দল। কারণ, এই বাংলাদেশ সৃষ্টির পেছনে দলটির অবদান রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের অস্তিত্বের জায়গা।” আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার তীব্র সমালোচনা করে তিনি বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ

দিয়ে, নৌকা মার্কাকে বাদ দিয়ে এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট গং যে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী ভোটের আয়োজন করেছে, সেই ভোটকে আমরা বর্জন করছি।” এ সময় তিনি সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন, “এদেশের প্রতিটি সচেতন মানুষের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই পাতানো নির্বাচন, এই দেশ ধ্বংসের নির্বাচন বয়কট করবেন।” ভিডিওর শেষে তিনি ‘নো বোট নো ভোট’ এবং ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। ভিডিওটির শেষ অংশে একটি স্লাইড প্রদর্শিত হয়, যেখানে বড় অক্ষরে লেখা ছিল ‘NO BOAT, NO VOTE’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি