হাতি নিয়ে নিলয়ের নাটক ‘নিহারকলি’, আসছে কবে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৫

হাতি নিয়ে নিলয়ের নাটক ‘নিহারকলি’, আসছে কবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ |
সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা নিলয় আলমগীর। এ অভিনেতার পশুদের প্রতি রয়েছে পরম ভালোবাসা। কিছুদিন আগেও সেন্টমার্টিনের কুকুর (পর্যটক না যাবার কারণে) কী খাবে তার একটি প্রচারণা চালিয়ে অর্থ সংগ্রহ করে তাদের খাবারের ব্যবস্থা গ্রহন করেছিলেন। আবার নিলয় নিজ উদ্যোগেও কুকুর বিড়ালের জন্য খাবারের ব্যবস্থা করে থাকেন। পশু নিয়ে নাটকও করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি বন্যপ্রাণী হাতি নিয়ে একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘নিহারকলি’। এটি রচনা করেছেন সেজান নূর। নির্মাণ করেছেন ফজলুল হক। নাটকে নিলয়ের জুটি জান্নাতুল সুমাইয়া হিমি। এরইমধ্যে রাজধানীর পূবাইলে একটির শুটিংবাড়িতে ও তার আশে পাশের এলাকায় নাটকটির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর

বলেন, হাতি নিয়ে কাজ করা আমার অনেকদিনের স্বপ্ন। ঠিক তেমনি পরিচালকেরও। হাতি নিয়ে কাজ করা অনেক কঠিন। কারণ এটিকে মেইনটেইন করা, আমাদের আবেগের সঙ্গে তার আবেগ রিলেট করে কাজ করা খুব কঠিন। কিছুদিন আগে একটি হাতি নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। পরবর্তীতে বন ও পরিবেশ মন্ত্রণালয় হাতিটিকে উদ্ধার করে। সেই আদলেরই একটি গল্প নিয়ে নিহারকলি নাটকটি নির্মিত হয়েছে। আমি মাহুত চরিত্রে অভিনয় করেছি। মূলত আমরা হাতির কষ্টটাকে দেখানোর চেষ্টা করেছি। এটা আমাদের ড্রিম প্রজেক্ট। তাই অনেক কষ্ট হলেও নানান প্রতিবন্ধকতার মধ্যদিয়ে আমরা কাজটি করেছি। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালোলাগবে। নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, এই হাতির বয়স যখন কম তখন তাকে দিয়ে

নানানভাবে অর্থ আয় করে একটি পরিবার চলে এবং তারও খাবারের ব্যবস্থা হয়। কিন্তু যখন সেই হাতিটির বয়স হয়ে যায় তখন তাকে দিয়ে অর্থ আয়ের সুযোগ কমে যায়। পরিবারটি অর্থের প্রবল সংকটে পড়ে, হাতিটিরও খাবারের যোগান কমে যায়। ফলে পরিবারটি নানান বিপর্যয়ের মুখোমুখি হয়। আগামী ঈদে নাটকটি বাংলাভিশনে প্রচার হবে। উল্লেখ্য, এর আগে ফজলুল হকের নির্দেশনায় একাধিক নাটকের অভিনয় করেছেন নিলয় আলমগীর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম