যে কারণে সুহানার নাম ‘মান্নাত’ রাখতে চেয়েছিলেন শাহরুখ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৫

যে কারণে সুহানার নাম ‘মান্নাত’ রাখতে চেয়েছিলেন শাহরুখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ |
বলিউড বাদশাহ শাহরুখ খান। এই খ্যাতি তিনি একদিনে অর্জন করেননি। দিল্লি থেকে তিনি যখন মুম্বাইয়ে এসেছিলেন, তখন মাথা গোঁজার জায়গাটুকুও তার ছিল না। তীব্র ইচ্ছা ও কঠোর পরিশ্রমে তিনি বলিউডের শীর্ষ আসনে অধিষ্ঠিত হয়েছেন। অভিনয় জগতের শুরুর দিকেই ভালোবেসে গৌরিকে বিয়ে করেন শাহরুখ। তখনও তেমন জনপ্রিয় কেউ হয়ে ওঠেননি তিনি। তবে পরবর্তীতে এই অভিনেতার জীবনে তার স্ত্রী ও তিন সন্তানের পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে আলোচনা হয়। তা হলো- ‘মান্নাত’। শাহরুখের স্বপ্নের অট্টালিকা। মুম্বাইয়ের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত এই বাড়িটি, যা শাহরুখ খান তার খ্যাতি অর্জনের পর কিনেছিলেন। শাহরুখের তিন সন্তানের মধ্যে মেয়ে সুহানার নামকরণ নিয়েও একটি গল্প রয়েছে। সুহানার জন্মের পরই

শাহরুখ ‘মান্নাত’ নামের বাড়িটি কিনেছিলেন। এর আগে তিনি একটি পেন্ট হাউজে থাকতেন। এক সাক্ষাৎকারে শাহরুখ মান্নাত সম্পর্কে কথা বলতে গিয়ে জানিয়েছিলেন, তিনি প্রথমে মেয়ে সুহানার নাম রাখতে চেয়েছিলেন ‘মান্নাত’। তার ও গৌরীর দুজনেরই এই নামটি পছন্দ হয়েছিল। যদিও পরে মেয়ের নাম সুহানা-ই রাখেন। তবে ‘মান্নাত’ নামটি তারা কিছুতেই ভুলতে পারছিলেন না। নতুন বাড়ি কেনার পর নামকরণ নিয়ে তাই আর কোনো দ্বিধা করেননি শাহরুখ-গৌরী। বাড়িটির নামই রেখে দেন—‘মান্নাত’। যে বাড়িকে তারা নিজেদের মেয়ের মতোই আগলে রেখেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম