‘মাথায় বন্দুক ধরে আমার হাতে হাতকড়া পরানো হয়’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মার্চ, ২০২৫

‘মাথায় বন্দুক ধরে আমার হাতে হাতকড়া পরানো হয়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ |
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। ঘটনাটি ২৪ বছর আগে ঘটেছিল যুক্তরাষ্ট্রে। ২০০১ সালের ৯ নভেম্বর সন্ত্রাসবাদীদের হানায় মাটিতে মিশে গিয়েছিল আমেরিকার ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’। আমেরিকানদের কাছে আজও তা এক ভয়ানক স্মৃতি। তবে সেই দেশের নাগরিক না হয়েও দিনটি আজও এক ভয়াবহ স্মৃতি হয়ে রয়ে গেছে সুনীল শেট্টির জন্য। কারণ ঘটনার সময়ে তিনি তার ‘কাঁটে’ সিনেমার শুটিংয়ের জন্য লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছিলেন। ঘটনার পর আচমকা মার্কিন পুলিশ সুনীলকে সন্ত্রাসী ভেবে আটক করে। পুলিশ যেভাবে মারমুখি হয়ে তাকে আটক করতে আসে, তা দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেতা। সেই অভিজ্ঞতা শেয়ার

করে সুনীল বলেন, আমার মাথায় বন্দুক ধরে, আমার হাতে হাতকড়া পরানো হয়। আমি হোটেলের লবিতে যেতেই পুলিশ রে রে করে ওঠে। মাথা নিচু করে বসে পড়তে বলে। নাহলে গুলি চালানোর হুমকি দিতে থাকে। আমি সঙ্গে সঙ্গে বসে পড়ি। ‘কাঁটে’ সিনেমাতে সুনীলের লুক ছিল একেবারেই ভিন্ন। সিনেমার জন্য লম্বা দাঁড়ি রাখতে হয় তাকে। সুনীল জানান, তার ওই দাঁড়ির কারণেই ভুল বোঝে পুলিশ। মানুষের সামনে তাকে অপদস্থও করে পুলিশ। শেষে সুনীল পুলিশকে নিজের পরিচয় দেন। তখন অবশ্য পুলিশ বিষয়টি বুঝতে পেরে সুনীলকে ছেড়ে দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম