গোলাপি রঙে মজেছেন অপু বিশ্বাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

গোলাপি রঙে মজেছেন অপু বিশ্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস পর্দায় তেমন কোনো ব্যস্ততা না থাকলেও অন্যান্য কাজে বেশ সক্রিয়। সামাজিক মাধ্যমে প্রায় দিনই ভক্ত-অনুরাগীদের কাছে নিজেকে ভিন্ন সাজে মেলে ধরেন তিনি। আবার কখনো ব্যক্তিগত মুহূর্তও শেয়ার করে নেন অভিনেত্রী। এবার নিজেকে এক নতুন সাজে মেলে ধরলেন অপু বিশ্বাস, যা দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা। এর আগে জিম থেকে তোলা ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন অপু বিশ্বাস। সেই থেকে গুঞ্জন— নতুন কোনো সিনেমার কাজ শুরু করতেই হয়তো নিজেকে প্রস্তুত রাখছেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো খবর পাওয়া যায়নি। সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করে নেন অপু বিশ্বাস। এ সময় তাকে লাইট পিংক কালারের শাড়িতে দেখা

যায়। বুঝতে বাকি নেই—গোলাপি রঙে ভীষণভাবে মজেছেন অপু। এবার ভিন্ন সাজে পোজ দিলেন অপু। এদিন সাজসজ্জায় কোনো ঘাটতি রাখেননি অভিনেত্রী। গোলাপি শাড়ির সঙ্গে অভিনেত্রীর বাড়তি সৌন্দর্য ফুটে উঠে রুপালি গহনায়। গলায় বেশ কাজ করা রুপালি নেকলেস, ম্যাচিং কানের দুল, আর সঙ্গে সিলভার গোল্ড কম্বিনেশনের দুটি ব্রেসলেট। শুধু তাই নয়, মেকআপেও রঙ মিলান্তি ছিল গোলাপিতেই। উজ্জ্বল ত্বকের সঙ্গে পিংক লিপিস্টিক যেন সৌন্দর্য আরও বাড়িয়ে দেয় অপুর অপরূপ সাজ। সঙ্গে পিংক-অরেঞ্জ নেইলপলিশও অস্পষ্ট ছিল না অভিনেত্রীর সাজে। এ সময় অভিনেত্রীর পোজে নতুনমাত্রা যোগ করে একটি একিওস্টিক পিয়ানো। সেটির বেঞ্চে বসে, আবার তাতে হেলান দিয়েও পোজ দিয়েছেন অভিনেত্রী। পোস্ট করা ছবির ক্যাপশনে অপু বিশ্বাস

লিখেছেন—করুণা, ভালোবাসা ও আগলে রাখাকে তুলে ধরতে পারে গোলাপি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম