সালমানের বিরুদ্ধে জ্যাকুলিনকে নকল করার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫

সালমানের বিরুদ্ধে জ্যাকুলিনকে নকল করার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ |
বলিউড ভাইজান সালমান খানের সিনেমা মানেই ভক্ত-অনুরাগীদের দারুণ উন্মাদনা। ২০২৪ সালে এ অভিনেতা প্রধান চরিত্র হয়ে পর্দায় হাজির হননি। শুধু ‘সিংগাম এগেইন’ ও ‘বেবি জন’ সিনেমা দুটোতে তার ক্যামিও উপস্থিতি ছিল। তাই সালমানভক্তরা দীর্ঘদিন ধরে তার সিনেমা দেখার জন্য মুখিয়ে ছিলেন। অবশেষ মুক্তি পেতে যাচ্ছে বলিউড সুপারস্টারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। ছবির প্রথম ঝলকও ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছ। তবে এরই মাঝে অভিযোগ উঠেছে, অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে নাকি নকল করেছেন সালমান খান! সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সিকান্দার’ এর প্রথম পোস্টার। আর সেই ছবির পোস্টারেই নাকি জ্যাকুলিনের সঙ্গে মিল পাওয়া গেছে সালমানের। ২০২০ সালে মুক্তি পেয়েছিল জ্যাকুলিনের সিনেমা ‘মিসেস সিরিয়াল কিলার’।

সমালোচকদের দাবি, সেই সিনেমার পোস্টারই হুবহু নকল করা হয়েছে সালমানের এই ‘সিকান্দার’ সিনেমার পোস্টারে। নেট দুনিয়ায় পাশাপাশি সেই দুই সিনেমার পোস্টার ভাইরাল হয়েছে। সিকান্দার নিয়ে এটিই প্রথম নয়, এর আগেও একদফা বিতর্ক হয়ে গেছে। গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল সিনেমার প্রথম ঝলক। সেখানে সালমানের সংলাপকে কেন্দ্র করেই তখন বিতর্ক শুরু হয়। সংলাপে সালমান খান বলেছিলেন, শুনছি আমার পেছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পেছন ফেরার অপেক্ষা। অনেকে মনে করেন, সংলাপটি ছিল সালমানকে হুমকি দেওয়া সেই বিষ্ণোই গ্যাংদের উদ্দেশ করেই। কারণ, সেই ট্রেলারে দেখা যায়, মুখোশধারী এক শত্রুর মাথায় হরিণের মতো শিং। এ বিষয়টিও প্রতীকী মনে করেছেন অনেকে। উল্লেখ্য, আসন্ন ঈদে

প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সিকান্দার’। এতে সালমানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও কাজল আগরওয়ালকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শান্ত-লিটন জুটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ কেন থমকে আছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, নেপথ্যে কী? বাস ভাড়া বাড়াল সরকার মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক শুক্রবারের মধ্যেই: ট্রাম্প ঢাকাসহ ২৩ জেলায় বাড়বে তাপপ্রবাহ লেবাননে সম্পদ লুট করছে ইসরাইলি সেনারা সিনেমায় আসা নিয়ে যা বললেন সিয়ামপত্নী দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না: সুনেরাহ বাংলাদেশে জ্বালানি সংকটের আশঙ্কায় থমকে যাচ্ছে গার্মেন্টস খাত, ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারতে সেচ সংকটে বিপর্যয়: “কৃষি কার্ড” নিয়ে পাম্পে পাম্পে ঘুরেও ডিজেল পাচ্ছেন না কৃষক, বোরো ধানে চিটা পড়ার আশঙ্কা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চালের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে বাড়ছে আদানির ইউনিট বন্ধ, জ্বালানি সংকটে লোডশেডিং বেড়েই চলেছে তেলের লাইনে দাঁড়াতেও ‘ভাড়া চালক’ সংকটে নতুন ব্যবসা আর্থিক অনিয়মের অভিযোগে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল, নতুন সেনসেশনের খেলা নিয়ে শঙ্কা যাই, ব্যারিস্টার সারা হোসেনকে আরেকটি লাইক দিয়ে আসি…