আমার তো সমালোচনা ভীষণ ভালো লাগে, উপভোগ করি: রুনা খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

আমার তো সমালোচনা ভীষণ ভালো লাগে, উপভোগ করি: রুনা খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
প্রায় দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমায় কাজ করে নিজের অভিনয় শৈলী দেখিয়ে কুড়িয়েছেন প্রশংসাও অভিনেত্রী রুনা খান। শুধু অভিনয়েই নয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের রূপ-লাবণ্যও ধরে রেখেছেন অভিনেত্রী। ৪০ বছর বয়সি এই অভিনেত্রী প্রতিনিয়ত দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে মেলে ধরেন। ওয়েস্টার্ন পোশাক হোক কিংবা বাঙালি সাজ, নিজের গ্ল্যামারাস লুকে ভক্তদের মুগ্ধ করতে তার জুড়ি নেই। তবে এসব করতে গিয়ে প্রায় সময় বির্তকের মুখে পড়তে হয়েছে তাকে। তবে এসবে খুব একটা পাত্তা দেন না তিনি। অভিনেত্রীর কথায়, ‘আমার তো সমালোচনা ভীষণ ভালো লাগে, উপভোগ করি। কখনোই মনে করি না, আমি একটা কাজ করছি মানে সবার ভালো লাগবে। যাদের খুব ভালো লাগবে

তারা প্রশংসা করবে, যাদের লাগবে না তারা সমালোচনা করবে; সমালোচনা থেকে কাজটা ভালো করবে।’ এছাড়া নিজের বয়স নিয়েও সর্বদাই অকপট রুনা খান। অভিনেত্রী মনে করেন, বয়স লুকানো যায় না, লুকানোর বিষয়ও না। বয়স উদযাপন করার বিষয়। তবে বাড়তি বয়স নিয়ে অন্যান্য তারকাদের সঙ্গেও তুলনা করা হয় রুনাকে। বিশেষ করে, পঞ্চাশের অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে তুলনা করা হয় তাকে। আর এ বিষয়টিকে ‘বোকা চর্চা’ বলে মনে করেন রুনা খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনা খানকে বলতে শোনা যায়, ‘আমি এর আগেও একবার বলেছি, জয়া আপা আমার দৃষ্টিতে বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে সবচাইতে অর্জন সমৃদ্ধ, নিবেদিত প্রাণ একজন অভিনয়শিল্পী। আমি মনে করি, একজন শিল্পীর সঙ্গে ‘তুলনা’

জিনিসটাই সুন্দর ব্যাপার না।’ হোক জয়া আহসান কিংবা রুনা খান, চল্লিশ পেরিয়েও এখনও আবেদনময়ী এই তারকারা। এ নিয়ে অবশ্য সমালোচনাও হয়েছে বিস্তর! তবে কোনটা কোন ধরনের সমালোচনা, সেটিও বিশ্লেষণ করলেন রুনা। বলেন, ‘জয়া আপা, আমি- আমরা তো আর কচি খুকি নই, মানে আমরা তো ১২-১৪ বছরের খুকি নই! আমাদেরও তো বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। যেটা গঠনমূলক সমালোচনা, সেটা খুব দারুণ ব্যাপার। আমি যেটাকে ভীষণভাবে স্বাগত জানাই। আর যেটা পরশ্রীকাতরতা থেকে সমালোচনা, অ্যাটেনশন পাওয়া থেকে সমালোচনা, সেগুলোও আমরা...বললামই, আমরা তো আর কচি খুকি নই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার