‘সন্তানদের ছবি তোলা যাবে না’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

‘সন্তানদের ছবি তোলা যাবে না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
কারিনা কাপুর ও সাইফ আলী খান বলিউডের তারকা দম্পতি। দুজনের বেশ জনপ্রিয়তা এবং দর্শক আকর্ষণ থাকায় ফটোগ্রাফারদেরও দৃষ্টি তাদের প্রতি। এছাড়া কারিনার সন্তানদের প্রতিও আকর্ষণ রয়েছে ক্যামেরাম্যানদের। এতদিন সন্তানদের ছবি তোলার ক্ষেত্রে কোন বাঁধা ছিল না। তবে সাইফের ওপর আক্রমণের পর থেকে বাচ্চাদের কোন ছবি তুলতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দম্পতির পরিবার। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে, অভিনেত্রীকে ফটোগ্রাফারদের কড়া নির্দেশ দিতে দেখা যাচ্ছে। কারিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর যাই হোক না কেন, সন্তানদের ছবি তোলা যাবে না। অভিনেত্রী মুম্বাইয়ে তার বাবা রণধীর কাপুরের ৭৮তম জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও সেখানেই করা। ওই

ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আমার ছবি তোলার পর দয়া করে চলে যান। আমি আপনাদের বাচ্চাদের কথা আগেই বলেছিলাম’। কারিনার কথায় ক্যামেরাম্যনরা তাকে আশ্বস্ত করেন; তারা সন্তানদের ছবি তুলবেন না। এর আগে সাইফের ওপর হামলার পর একটি বিবৃতি জারি করে ফটোগ্রাফারদের তৈমুর ও জ়েহ-র ছবি তুলতে বারণ করা হয়েছিল। সন্তানদের নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করেছিলেন তারকা দম্পতি। এমনকি, তাদের বাড়ির বাইরে জড়ো না হওয়ারও অনুরোধও করেছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস? পে স্কেল: শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে মন্ত্রণালয় নিজ আসনে পিছিয়ে গেলেন মমতা চীনের শিল্পভূমিতে নীরব সংকটের বিস্তার সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে বাঘের বাচ্চার মতো লড়বেন মমতা, বিজেপিকে হুঙ্কার ধেয়ে আসছে বন্যা, বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি বিজেপির পরিকল্পনা ফাঁস করলেন মমতা, ফল মানবেন সূর্যাস্তের পর নতুন পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল সরকার ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪ টঙ্গীতে বস্তির বিলাসবহুল এসি রুমে মাদক সেবন করেন নামিদামিরা