আ.লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশ পেটালেন স্বেচ্ছাসেবক দল নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫

আ.লীগ নেতাকে ছাড়াতে না পেরে পুলিশ পেটালেন স্বেচ্ছাসেবক দল নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ |
নরসিংদীর শিবপুরে চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাদিম সরকারকে ছাড়াতে না পেরে ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যকে মারধর করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাছান জজ মিয়া। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে শিবপুর থানায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, অপারেশন ডেবিল হান্টে নাদিম সরকারকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে নিতে থানায় আসেন জজ মিয়া। থানায় এসে নাদিমের সঙ্গে দেখা করতে যেতে চান তিনি। এতে দায়িত্বরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করেন জজ মিয়া। পরে উপস্থিত পুলিশ সদস্যরা হাজতখানার সামনে থেকে সবুজকে উদ্ধার

করেন। পুলিশ সদস্যরা ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আবারও উত্তেজিত হয়ে পড়েন। তিনি বলতে থাকেন, এই থানায় চাকরি করলে তাকে চিনতে হবে। তার কথা শুনতে হবে। তা না হলে এখানে চাকরি করা যাবে না। পরে পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এ ঘটনায় আহত সবুজ মিয়া বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবপুর থানার ওসি আফজাল হোসেন। তিনি বলেন, থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ায় জজ মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন পুলিশ সদস্য সবুজ মিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’