৩ মাসেও পূর্ণাঙ্গ হয়নি বাফুফের কমিটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫

৩ মাসেও পূর্ণাঙ্গ হয়নি বাফুফের কমিটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ |
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত বছরের ২৬ অক্টোবর। ৯ নভেম্বর প্রথম নির্বাহী সভায় ১২টি স্ট্যান্ডিং ও ১৩টি অ্যাডহক কমিটির চেয়ারম্যান মনোনীত হন। ইতোমধ্যে তিন মাস পেরিয়ে গেলেও জাতীয় দল, মহিলা ফুটবলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হয়নি। জাতীয় দল কমিটির চেয়ারম্যান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিন মাস পেরিয়ে গেলেও এখনো জাতীয় দল কমিটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ করেননি তিনি। সভাপতি নিজেই এই কমিটি দেখভাল করছেন। বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় নারী ফুটবল। সেই নারী ফুটবলের কমিটিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। নারী কমিটির চেয়ারম্যান ছিলেন মাহফুজা আক্তার। এখনো তিনি স্বপদে বহাল আছেন। নারী ফুটবলে কোচ মনোনয়ন ও আনুষঙ্গিক বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সভা হয়নি।

তিনিই এককভাবে কাজ পরিচালনা করছেন। জাতীয় দল, নারী উইং, মেডিকেলসহ আরও কয়েকটি কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। সোমবার ১০ সদস্যের কম্পিটিশন কমিটি ঘোষণা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ও নির্বাহী সদস্য গোলাম গাউস। কমিটির বাকি নয়জনের মধ্যে সাতজনই সাবেক ফুটবলার। বাকি ছয়জন হলেন-ইমতিয়াজ আহমেদ নকীব, ইকবাল হোসেন, জালাল, শহীদ হোসেন স্বপন, আতা ও মাহমুদা চৌধুরী অদিতি। সংগঠক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের সঙ্গে আছেন আরামবাগ ক্লাবের সভাপতি তাজওয়ার আউয়াল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু