ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী
ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল
বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড
বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব
যৌন হয়রানির অভিযোগ করায় এক বছর নিষিদ্ধ শুটার কলি
পাক ভারত ম্যাচ আয়োজনে মরিয়া আইসিসি, নিলো নতুন পদক্ষেপ
ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচে আম্পায়ারিং করবেন যারা
১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে বাংলাদেশের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার গ্রুপ ‘এ’-তে রয়েছেন নাজমুল হোসেন শান্তরা। তাদের গ্রুপসঙ্গী ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।
সোমবার (১০ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচগুলোর অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি।
ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারিং করবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও পল রেইফেল। এছাড়া রিচার্ড ইলিংওয়ার্থ টিভি আম্পায়ার, মাইকেল গফ চতুর্থ আম্পায়ার ও ডেভিড বুন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন এহসান রাজা ও কুমার ধর্মসেনা। এদিন টিভি আম্পায়ার রড টাকার, জোয়েল উইলসন চতুর্থ আম্পায়ার
এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন শ্রীলংকার রঞ্জন মাদুগালের। এছাড়া ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাইকেল গফ ও অ্যাড্রিয়ান হোল্ডস্টক। এই ম্যাচে টিভি আম্পায়ার পল রেইফেল, চতুর্থ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং রেফারির দায়িত্ব পালন করবেন ডেভিড বুন।