বিপিএল প্লে-অফ কবে-কখন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫
     ৩:২৫ অপরাহ্ণ

বিপিএল প্লে-অফ কবে-কখন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:২৫ 179 ভিউ
এক মাসেরও বেশি সময় ধরে ৪২টি ম্যাচ শেষে শেষ পর্যন্ত প্লে-অফ পর্বে পৌঁছেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সাত দলের মধ্যে থেকে সেরা চার দল এখন শিরোপার লড়াইয়ে টিকে রয়েছে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগের ১১তম আসরটিতে নানা বিতর্ক থাকলেও মাঠের লড়াই ছিল দারুণ উপভোগ্য। শিরোপার দৌড়ে সবার ওপরে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। লিগ পর্বে শীর্ষে থেকে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে তারা। প্রথম কোয়ালিফায়ারে বরিশালের প্রতিপক্ষ চিটাগং কিংস। চট্টগ্রামের দলটি শুধু যে সেরা দুইয়ে জায়গা করে নিয়েছে তাই নয়, বরং লিগ পর্বের প্রথম ভাগে আধিপত্য বিস্তার করা রংপুর রাইডার্সকেও পেছনে ফেলেছে তারা। রংপুর রাইডার্স প্রথম আটটি ম্যাচে জয় পেলেও, শেষ চার ম্যাচে টানা

হেরে যায়। ফলে দলটি শেষ পর্যন্ত তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে বাধ্য হয় এবং এলিমিনেটর ম্যাচ খেলতে হবে তাদের। সেখানে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স, যারা দুর্বার রাজশাহীকে টপকে চতুর্থ স্থান নিশ্চিত করেছে। প্লে-অফ ও ফাইনালের সূচি: এলিমিনেটর: রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স ৩ ফেব্রুয়ারি, দুপুর ১:৩০ মিনিট, মিরপুর প্রথম কোয়ালিফায়ার: চিটাগং কিংস বনাম ফরচুন বরিশাল ৩ ফেব্রুয়ারি, রাত ৬:৩০ মিনিট, মিরপুর দ্বিতীয় কোয়ালিফায়ার: এলিমিনেটরের বিজয়ী বনাম প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল ৫ ফেব্রুয়ারি, রাত ৬:৩০ মিনিট, মিরপুর ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী ৭ ফেব্রুয়ারি, রাত ৭:০০ মিনিট, মিরপুর

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক