বাংলাদেশে বন্যাদূর্গতদের সহায়তায় অর্থ দিলো বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ February, ২০২৫

বাংলাদেশে বন্যাদূর্গতদের সহায়তায় অর্থ দিলো বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ February, ২০২৫ |
বাংলাদেশে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের ফান্ডে এক হাজার ডলার দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি। স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারী) নিউ ইয়র্কে টিবিএন টুয়েন্টিফোরের অফিসে এসে চেক হস্তান্তর করেন সংগঠনটির শীর্ষ কর্মকতারা। মহতি এই উদ্যেগের জন্য তাদের ধন্যবাদ জানান টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের সিইও আহমাতুল বারো ভ’ইয়া। এসময় তিনি জানান, টিবিএন টুয়েন্টিফোর টেলিভিশনের উদ্যেগে বাংলাদেশে বন্যাদূর্গতদের জন্য ফান্ড গঠন করা হয়েছিল। তার মধ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি ১ হাজার ডলারের চেক দিয়েছেন। আশা করি এই অর্থ ক্ষতিগ্রস্থদের কাছে আমরা পৌছে দিবো। এসময় তিনি ভবিষ্যতেও টিবিএন টুয়েন্টিফোর নিউজ নেটওয়ার্কের যে কোন উদ্যেগে পাশে থাকার আহ্বান জানান। নিউ জার্সি,

ডেলোয়ার ও পেনসিলভেনিয়া কেন্দ্রিক সংগঠনটি আমেরিকায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জনকল্যানমূলক কার্যক্রমে ভ’মিকা রেখে আসছে বলে জানান সংগঠনের নেতারা। বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অংশ নিতে পেরে সংগঠনটি আনন্দিত বলে জানান বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি’র প্রেসিডেন্ট ফারহানা আফরোজ। সংগঠনটির ভাইস-প্রেসিডেন্ট শোয়েব আহমেদ জানান, সবার আগ্রহেই এই ফান্ড সংগ্রহ করা হয়েছে। সবাই চেয়েছে বাংলাদেশের মানুষের পাশে দাড়াতে। দেশের মানুষের সাথে সেতুবন্ধন ধরে রাখতে বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি’র মত সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন জেনারেল সেক্রেটারী মিনহাজ সিদ্দিকী । এসময় টেলিভিশনটির অফিসে বাংলাদেশী কমিউনিটির শিশুরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশের বর্নাত্যদের সহায়তা করতে পেরে তারা আনন্দিত বলে জানান। অলাভজনক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালি ১৯৭১

সাল থেকে বিভিন্ন জনকল্যানমূলক কাজে ট্রাইস্ট্রেট ভিত্তিক ভ’মিকা পালন করে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান