গাভাস্কারের বিরুদ্ধে নালিশ দেবে রোহিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫
     ৪:০৯ অপরাহ্ণ

গাভাস্কারের বিরুদ্ধে নালিশ দেবে রোহিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ৪:০৯ 129 ভিউ
দল হেরেছে, নিজেও পাননি রান। রোহিত শর্মা বুঝতে পেরেছিলেন, ‘বাদ পড়তে পারেন!’ তাই বিশ্রাম নিলেন। বাধ্যতামূলক হওয়ায় রঞ্জি ট্রফিতেও খেললেন। কিন্তু ভাগ্য বদল হয়নি। তাইতো কোনো রাগঢাক না রেখেই সুনীল গাভাস্কার বলে দিলেন, ‘তোমাদের খেলায় মন নেই বলেই রান পাওনি।’ গতকাল কোহলি-রোহিতের কড়া সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি গাভাস্কার। তার কাছে মনে হয়েছে, রোহিতরা স্রেফ বোর্ডের জোরাজুরির কারণে ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমেছিলেন। খেলেছেন দায়সারা ভাবে। এরমাঝে গাভাস্কার সিডনি মর্নিং হেরাল্ডে কলামে লিখলেন, অধিনায়ক রোহিত শর্মা ফুরিয়ে গেছেন। তার এখন সাহসী একটি সিদ্ধান্ত নেওয়া জরুরি। তার যে ফর্ম চলছে তাতে টেস্ট ক্রিকেটে সামনে খুব বেশিদূর পথ নেই। লিখেই ক্ষান্ত হননি গাভাস্কার। একই কথা অন

এয়ারেও বলেছিলেন, ‘যদি রোহিত মেলবোর্ন ও সিডনিতে রান করতে ব্যর্থ হয়, তাহলে তার উচিত হবে না নির্বাচকের সিদ্ধান্ত নেওয়ার।’ এই কথার পরই রোহিত জানান, তিনি বিশ্রাম নেবেন। কিন্তু মুখ থামেনি ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কারের। গতকালও আক্রমণ করেছেন রোহিতকে। বিষয়টি একদমই ভালো লাগছে না রোহিতের। ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক মনে করেন, গাভস্কার অনেক বেশি নেগেটিভ কথা বলেন। কিংবদন্তিকে শাস্তি দিতে তাই বোর্ডের কাছে নালিশ জানাতে চান রোহিত। ক্রিকব্লগারের বরাতে ভারতের গণমাধ্যম এনডিটিভি দিয়েছে এমন খবর। প্রতিবেদনে জানানো হয়েছে, সুনীল গাভাস্কারের সমালোচনা সহ্য হচ্ছে না রোহিতের। পত্রিকাটিকে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেই সূত্র জানায়, ‘রোহিত মনে করেন গাভাস্কার তাকে এমন বাজেভাবে সমালোচনা করা উচিত

নয়। সেই কারণে তিনি বিসিসিআইয়ের কাছে গাভাস্কারের নামে নালিশ জানাবে।’ রোহিত বা বোর্ডের কোনো বক্তব্য এখনও আসেনি। এই ইস্যুতে কথা বলেননি গাভাস্কারও। রোহিতের টেস্ট ক্রিকেট যুগটা ভালো যাচ্ছে না। তার আমলে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতে পারেননি। ব্যর্থ হয়েছেন বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছেও খেয়েছেন নাকানিচুবানি। নিজেও মোটাদাগে ছিলে ব্যর্থ। এত কিছুর পরও আরেকটি সুযোগ পাচ্ছেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় কোনো পরিবর্তন আনতে চায় না ভারতের বোর্ড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক