সাতক্ষীরায় বিএনপির দু’পক্ষের পালটাপালটি সমাবেশ, ১৪৪ ধারা জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৫

সাতক্ষীরায় বিএনপির দু’পক্ষের পালটাপালটি সমাবেশ, ১৪৪ ধারা জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৫ |
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির পালটাপালটি মিছিল, সমাবেশ, হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৭ জানুয়ারি) বিকালে দু’পক্ষের পালটাপালটি কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল ১৪৪ ধারা জারি করেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, গত সপ্তাহ জুড়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দু'পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছিল। কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ ইবাদুল ইসলাম এবং সদস্য সচিব ডা. মো. শফিকুল ইসলামের নেতৃত্বে তারালী এবং চাম্পাফুল ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কমিটিতে আওয়ামী ঘরনার লোক ঢুকানো হয়েছে এমন দাবি তুলে বিএনপির অপর গ্রুপ গত দুদিন

ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছে। সোমবার বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের পক্ষের গ্রুপ আনন্দ মিছিলের ঘোষণা দেয়। এর প্রতিবাদে থানা বিএনপির অপর গ্রুপের আহ্বায়ক শেখ নুরুজ্জামান এবং সদস্য সচিব চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ আহ্বান করে। বিকাল ৪টায় শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়ক হয়ে উত্তর কালিগঞ্জ প্রদক্ষিণ শেষে ফুলতলার গোল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবুসহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে বিএনপির অপর অংশের আহ্বায়ক দাবি করে শেখ নুরুজ্জামান এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে যুবদল, ছাত্রদলসহ বিএনপির শত শত নেতাকর্মী পালটা

মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিগঞ্জ থানা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এক পর্যায়ে উভয়পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে গোটা এলাকা রণক্ষেত্র পরিণত হয়। মিছিল সমাবেশ চলাকালীন দু’পক্ষের ইট পাটকেল ও লাঠি পেটায় বেশ কয়েকজন আহত হন। পরে দু’পক্ষের নেতাকর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একাত্তরের রণাঙ্গনে মুজিব বাহিনী: বিকৃত ইতিহাসের বিপরীতে দালিলিক সত্য শেখ হাসিনার অবিস্মরণীয় অবদান, পরমাণু যুগে বাংলাদেশ: মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী ৫০১ প্রকৌশলীর অভিনন্দন ধাপে ধাপে মাশুল-ভাড়া বৃদ্ধি, আমদানি-রপ্তানিতে ব্যয়বৃদ্ধি: ভোক্তার নাভিশ্বাস চরমে নিখোঁজের ১২ ঘণ্টা পর জলাশয়ে মিলল রোহিঙ্গা গৃহবধূর নিথর দেহ ‘কুমির কীভাবে বাংলাদেশি, ভারতীয়কে আলাদা করবে?’ ধানপচা গন্ধে ভারী হাওরের বাতাস অস্থিরতার শঙ্কার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করছে হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক নতুন জোটে যোগ দিতে বিদেশি সরকারদের চাপ দেবে মার্কিন দূতাবাস ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প ‘৫০০ টাকা আয় করে ১২০০ টাকা খরচে বিচার চাইতে হয়’ ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর পুরোনো ভোজ্যতেল নতুন দামে বিক্রি অতি-প্রক্রিয়াজাত খাবার বাড়াতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রথম বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক, কী থাকছে এতে? ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই ‎