মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৬ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের ফলাফল নিয়ে চলমান সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। বহুল আলোচিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাঁর আর সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো সুযোগ থাকছে না। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই রায় প্রদান করেন। যে কারণে বাতিল হলো প্রার্থিতা আদালত সূত্রে জানা গেছে, আসলাম চৌধুরীর বিরুদ্ধে আনা ঋণখেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর এই মনোনয়ন বাতিল করা হয়েছে। তাঁর নির্বাচনী আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী এবং ব্যাংক এশিয়া ও যমুনা ব্যাংক কর্তৃপক্ষ তাঁর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আপিল বিভাগ

পর্যন্ত লড়াই চালায়। সর্বোচ্চ আদালত আজ ওই আপিল মঞ্জুর করে আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন। আইনজীবীরা জানিয়েছেন, আদালতের পূর্ব নির্দেশনানুযায়ী এই আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছিল। আজকের চূড়ান্ত রায়ের পর তাঁর ক্ষেত্রে আর কোনো নির্বাচনী ফলাফল প্রকাশ করা হবে না এবং নির্বাচন কমিশন এই আসনে পরবর্তী প্রয়োজনীয় আইনি বা নির্বাচনী ব্যবস্থা গ্রহণ করবে। যে কারণে ‘মো-সা-দ’ বিতর্কে আসলাম আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিলের এই রায়ের পর আবারও আলোচনায় উঠে এসেছে তাঁর পুরনো সেই ‘ই/স/রা/য়ে/লি কানেকশন’ বা ‘মো-সা-দ’ বিতর্ক। ২০১৬ সালের মে মাসে ভারতের রাজধানী দিল্লিতে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা ও মেন্দি এন সাফাদি সেন্টারের প্রধান মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর

কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র তোলপাড় সৃষ্টি হয়। তৎকালীন সরকারের অভিযোগ ছিল, ই/স/রা/য়ে/লি গোয়েন্দা সংস্থা মো-সা-দে-র এজেন্টের সঙ্গে বৈঠক করে আসলাম চৌধুরী রাষ্ট্রবিরোধী ও সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ওই বছরের ১৫ মে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। যদিও আসলাম চৌধুরী ও তাঁর দল বিএনপির দাবি ছিল— সেটি কোনো পরিকল্পিত রাজনৈতিক বৈঠক ছিল না, বরং একটি ব্যবসায়িক অনুষ্ঠানে গিয়ে কাকতালীয়ভাবে সেই ই/স/রা/য়ে/লি নেতার সঙ্গে তাঁর দেখা হয়েছিল। দীর্ঘদিন কারাবাসের পর সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনে তিনি মুক্ত হলেও এবং এবারের নির্বাচনে অংশ নিলেও, ঋণখেলাপির পুরনো জালে আটকে শেষ পর্যন্ত সংসদের চৌকাঠ আর মাড়ানো হলো না

এই আলোচিত বিএনপি নেতার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ