এবার এআই বটে চলবে ফেসবুক-ইনস্টাগ্রাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫

এবার এআই বটে চলবে ফেসবুক-ইনস্টাগ্রাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ |
সামাজিক মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত বট আনার পরিকল্পনা করছে মেটা, যা সাধারণ ব্যবহারকারীদের মতো আচরণ করবে। এ বটগুলো পোস্ট, শেয়ার, লাইকসহ বিভিন্ন কাজ করতে সক্ষম হবে। মেটার এ উদ্যোগের মাধ্যমে প্লাটফর্মগুলো আরও মজাদার ও আকর্ষণীয় হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। মেটার জেনারেটিভ এআই পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট কনর হেইস জানান, ‘এআই অ্যাকাউন্টগুলো সাধারণ প্রোফাইলের মতো বায়ো ও প্রোফাইল ছবি থাকবে এবং তা এআই কনটেন্ট তৈরি ও শেয়ার করতে পারবে। আমরা আশা করছি, সময়ের সঙ্গে এআই বটগুলো সাধারণ অ্যাকাউন্টের মতোই কার্যকর হবে।’ এর আগে গত বছরের জুলাইয়ে মেটা ব্যবহারকারীদের এআই ক্যারেক্টার তৈরির সুযোগ দেয়। তবে সেটি আপাতত যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ

এবং পাবলিক পোস্টে শেয়ারের সুযোগ নেই। প্রতিবেদন অনুসারে, মেটা ইতোমধ্যেই এআই চ্যাটবট, ইনস্টাগ্রাম ডিএমে এআই রাইটিং টুল এবং ইনফ্লুয়েন্সারদের জন্য এআই অ্যাভাটার চালু করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এআই অ্যাকাউন্ট প্লাটফর্মে মিথস্ক্রিয়া বাড়াবে। তবে এর সঙ্গে কিছু ঝুঁকিও রয়েছে। তাদের মতে, এআই পরিচালিত অ্যাকাউন্ট থেকে ভুল তথ্য ছড়ানোর ঝুঁকি রয়েছে, যা প্লাটফর্মে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাছাড়া, বর্তমান এআই মডেলের সীমাবদ্ধতার কারণে নিুমানের কনটেন্ট ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। এতে ব্যবহারকারীরা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। মেটার ভাষ্যমতে, এআই বটের ব্যবহার প্লাটফর্মের গ্রহণযোগ্যতা ও আকর্ষণীয়তা বাড়াবে। পাশাপাশি, সামাজিক অ্যাপগুলোতে মানুষের মিথস্ক্রিয়া বৃদ্ধি পাবে। প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিনদিন বাড়ছে। তবে

এর নিরাপত্তা ও নৈতিক দিক বিবেচনা করে পরিকল্পনা বাস্তবায়ন করা মেটার জন্য বড় চ্যালেঞ্জ হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! প্রথমবার এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে নারী ক্রিকেট দল ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির স্থায়ী বিচারপতি হলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ জাতিসংঘে সাইড ইভেন্টে ‘সামাজিক ব্যবসার গুরুত্ব’ তুলে ধরলেন ইউনূস; উপস্থিত ছিলে হাতেগোণা অতিথি নিখোঁজের ২ দিন পর পুকুরের ঝোপে মিলল ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ, ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্ক অবিশ্বাস্য নাটকীয়তায় জাপানের বিপক্ষে অল্পের জন্য জিতল ভারত সন্ধ্যা নামলেই নগরীতে আতঙ্ক: কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি ও বোমা ফাটিয়ে ২৫ ভরি সোনা লুট মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ