কার্টনে পানি, ইতিহাসে তেল : ক্ষমতায় এসেই বিএনপির পুরনো অভ্যাস নতুন মোড়কে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

কার্টনে পানি, ইতিহাসে তেল : ক্ষমতায় এসেই বিএনপির পুরনো অভ্যাস নতুন মোড়কে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ |
পঞ্চগড়ের বোদায় টিসিবির কার্টন খুলে পানির বোতল বের হয়েছে। খবরটা পড়ে অনেকে হয়তো অবাক হয়েছেন। কিন্তু যারা বিএনপির ২০০১ থেকে ২০০৬ সালের শাসনামাল দেখেছেন, তারা সম্ভবত খুব একটা চমকাননি। কারণ এই দলের সাথে সরকারি সম্পদ লুটের সম্পর্কটা নতুন না, বহু পুরনো। একটু পেছনে যাওয়া দরকার। তারেক রহমান যখন হাওয়া ভবন থেকে দেশ চালাতেন, তখন সরকারি প্রকল্প, টেন্ডার, সরবরাহ চুক্তি, সবকিছুতে একটাই নিয়ম ছিল। কমিশন দাও, কাজ নাও। সেই সময়ের দুর্নীতির বিবরণ তদন্ত কমিশনের রিপোর্টে, আদালতের নথিতে, এমনকি যুক্তরাজ্যের আদালতেও উঠে এসেছে। ২০১৬ সালে বাংলাদেশের আদালত তারেক রহমানকে দুর্নীতির মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দশ বছর। এগুলো রাজনৈতিক

প্রতিহিংসার গল্প বলে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু বারবার একই ধরনের অভিযোগ, একই ধরনের প্রমাণ, একই ধরনের প্যাটার্ন মিলে গেলে সেটাকে আর কাকতাল বলা যায় না। এবার ২০২৬ সালে ফিরে আসি। বিএনপি ক্ষমতায় এসেছে, আর রমজানের আগে টিসিবির তেলের কার্টনে পানি। এটা কি শুধু একজন অসাধু গুদামকর্মী বা ট্রান্সপোর্টারের কাজ? হয়তো। কিন্তু এই ধরনের চুরি একা একা হয় না। সরবরাহ শৃঙ্খলের প্রতিটা স্তরে যখন জবাবদিহিতা থাকে না, উপরের মহল থেকে যখন সংকেত আসে যে ধরা পড়লেও কিছু হবে না, তখনই নিচের স্তরের লোকজন এই সাহস পায়। সেই সংস্কৃতি বিএনপির শাসনামলে কীভাবে তৈরি হয়েছিল সেটা দেশ দেখেছে। টিসিবি মানে সরকারি নিরাপত্তা জাল, যেটা দিয়ে

দেশের সবচেয়ে প্রান্তিক মানুষগুলো টিকে থাকে। সেখানে হাত দেওয়া মানে ওই মানুষগুলোর মুখের গ্রাস কেড়ে নেওয়া। রমজানে সেটা করা মানে আরও নির্লজ্জ। কিন্তু নির্লজ্জতা বিএনপির জন্য নতুন কিছু না। ২০০৪ সালে বাগেরহাটে রিলিফের চাল আত্মসাতের অভিযোগ, বন্যার ত্রাণ নিয়ে দলীয় নেতাদের ভাগবাটোয়ারার অভিযোগ, সেগুলোও তখন এভাবেই শুরু হয়েছিল। সবচেয়ে তিক্ত বিষয়টা হলো, বোদার ঘটনায় ধরা পড়েছে কারণ একজন শ্রমিক ওজন মেপে সন্দেহ করেছিল। সিস্টেম ধরেনি, একজন সাধারণ মানুষ ধরেছে। এই একটা তথ্যই বলে দেয় প্রাতিষ্ঠানিক নজরদারি কোথায় আছে। আর যে কার্টনটা ধরা পড়েছে, সেটা একটা ট্রাকের একটা কার্টন। বাকি ট্রাকগুলোতে কী ছিল, সেটা কে পরীক্ষা করেছে? ইতিহাস শুধু পুনরাবৃত্তি হচ্ছে না, এবার

হয়তো আরও দ্রুত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ