সারা দেশে শহীদ দিবসে ‘জয় বাংলা’ স্লোগানে উজ্জীবিত আওয়ামী লীগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬

সারা দেশে শহীদ দিবসে ‘জয় বাংলা’ স্লোগানে উজ্জীবিত আওয়ামী লীগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬ |
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সারা দেশে এক ভিন্নধর্মী রাজনৈতিক আবহের সৃষ্টি হয়েছে। জনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। গ্রেফতার ও বাধার মুখেও বিভিন্ন জেলা-উপজেলায় তাদের এই আকস্মিক উপস্থিতি রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বন্দরনগরী চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মহানগর শাখার নেতা-কর্মীরা প্রথম প্রহরেই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত রনি মির্জার নেতৃত্বে একদল কর্মী ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে শ্রদ্ধা

নিবেদন করেন। এই ঘটনার একটি ২২-২৩ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা নওফেল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করেছেন। নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দিবাগত রাতে সংঘবদ্ধ হয়ে শহীদ মিনারে ফুল দেন। সেখানেও গগনবিদারী ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায় তাদের। অন্যদিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গোয়রা বাজারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ঐক্যবদ্ধভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানান। তবে সেখান থেকে বেশ কয়েকজনকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে বলে জানা গেছে। গাইবান্ধা শহরের রেলগেট এলাকা থেকে আওয়ামী লীগের ২৫-৩০ জনের একটি দল মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যান। পুষ্পস্তবক অর্পণের সময় তারা ‘জয় বাংলা’ স্লোগানের

পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতেও স্লোগান দেন। শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে ইমারুল ইসলাম শাবিন ও শাহিন চাকলাদার নামে দুই নেতাকে পুলিশ আটক করে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারেও আওয়ামী লীগের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। অভিনেত্রী মিষ্টি সুভাষের নেতৃত্বে একদল কর্মী “People’s Leader Sheikh Hasina” লেখা পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাদের পরনে শোকের কালো পোশাক এবং হাতে দলীয় নেত্রীর ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। নোয়াখালী জেলা শহর ও বিভিন্ন উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধার সম্মুখীন হতে হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে এ সময় অন্তত ৬ জন নেতা-কর্মীকে

আটক করে। বিশ্লেষকরা মনে করছেন, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় কার্যালয় খেলার যে ধারাবাহিকতা শুরু হয়েছিল, শহীদ দিবসকে কেন্দ্র করে তা এক নতুন মাত্রা পেয়েছে। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তৃণমূল পর্যায়ে ‘জয় বাংলা’ স্লোগানে নেতা-কর্মীদের এই জেগে ওঠাকে দলটির পুনর্গঠনের একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। যদিও বিভিন্ন স্থানে পুলিশ ও প্রতিপক্ষ রাজনৈতিক শিবিরের হস্তক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তবুও এই “উজ্জীবিত” উপস্থিতি জানান দিচ্ছে যে, আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে