ড. ইউনূসের বিদায় ‘নাটক’, ১৮ মাসে ৪ লাখ কোটি টাকা ঋণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

ড. ইউনূসের বিদায় ‘নাটক’, ১৮ মাসে ৪ লাখ কোটি টাকা ঋণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ |
সদ্য বিদায়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের মেয়াদের তীব্র সমালোচনা করেছে ‘আম জনতা দল’। দলটির অভিযোগ, ক্ষমতা ছাড়ার সময় বৃষ্টিতে ভিজে ছোট একটি স্যুটকেস হাতে হেঁটে বিদায় নেওয়ার যে দৃশ্য দেখা গেছে, তা স্রেফ ‘নাটক’। প্রকৃতপক্ষে ড. ইউনূস অল্প সময়ে নিজের ব্যবসার জন্য নজিরবিহীন সুবিধা নিয়েছেন। পাশাপাশি এই ১৮ মাসে দেশে কোনো বড় প্রকল্প বাস্তবায়ন না হলেও সরকার চার লাখ কোটি টাকা ঋণ করেছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আম জনতা দলের সদস্যসচিব তারেক রহমান এসব অভিযোগ করেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি অন্তর্বর্তী সরকারের সময়কালে অর্থনীতি, আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে

দাবি করেন। ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমান বলেন, ‘এ দেশে ক্ষমতা ছেড়ে গেলে নাকি নিজের বলে কিছু থাকে না। কিন্তু ড. ইউনূস বৃষ্টিতে ভেজার অভিনয় করে, নিজের ব্যবসার জন্য ডজনখানেক লাইসেন্স, ৬৬৬ কোটি টাকার কর ফাঁকি এবং গ্রামীণ ব্যাংকে সরকারের অংশীদারত্ব ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে আনার সুবিধা নিয়ে একটি ছোট স্যুটকেস হাতে হেঁটে যাওয়ার নাটক করলেন। পরদিন হাসিমুখে নিজের মাল্টিমিলিয়ন ডলারের ব্যবসায় ফিরে গেছেন তিনি। অল্প সময়ে এত অধিক ব্যবসায়িক সুবিধা অন্য কোনো সরকারপ্রধান নিয়েছেন কি না, তার নজির নেই।’ স্বজনপ্রীতির অভিযোগ তুলে তিনি আরও লেখেন, ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের তাঁর এক বান্ধবীকে স্বাস্থ্য উপদেষ্টা এবং নিজের স্ত্রীর ব্যক্তিগত চিকিৎসককে প্রাথমিক

ও গণশিক্ষা উপদেষ্টা করেছিলেন। অথচ জুলাই গণ-অভ্যুত্থানের অনেক যোদ্ধাকে বিনা চিকিৎসায় মারা যেতে হয়েছে। স্মৃতিসৌধে বৃষ্টিতে ভিজলেও শহীদ মিনারে তাঁকে দেখা যায়নি উল্লেখ করে তারেক রহমান একে ‘দেশপ্রেম নয়, নিজের স্বার্থের প্রেম’ বলে মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের আমলের অর্থনীতির চিত্র তুলে ধরে স্ট্যাটাসে বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকার ১৭ বছরে ১৮ লাখ কোটি টাকা ঋণ করেছিল, যার বার্ষিক গড় ১ লাখ ৫ হাজার কোটি টাকা। অন্যদিকে অন্তর্বর্তী সরকার কোনো বড় প্রকল্প হাতে না নিলেও মাত্র ১৮ মাসে ৪ লাখ কোটি টাকা ঋণ করেছে। বার্ষিক হিসাবে এই ঋণ ২ লাখ ২২ হাজার কোটি টাকা। গত ৪০ বছরের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের

মতো সরকারের নিয়মিত কার্যাবলি চালাতেই ঋণ করতে হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ খাতে ১৪ হাজার কোটি টাকার জ্বালানি বকেয়া, পদ্মা সেতুর টোল আদায় সত্ত্বেও কিস্তি পরিশোধ না করা এবং শেয়ারবাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে লুটপাটের অভিযোগ করা হয় দলটির পক্ষ থেকে। নিত্যপণ্যের দাম নিয়ে তারেক রহমান তাঁর স্ট্যাটাসে লেখেন, ‘এক প্রচণ্ড লোভী ব্যক্তির এই শাসনকালকে সবচেয়ে বেশি মানুষ ফেরেশতার শাসনামল হিসেবে সমর্থন করেছিল, যেখানে ১২ কেজি গ্যাসের দাম ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত ঠেকেছিল।’ চালের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে উল্লেখ করে বলা হয়, এই সময়ে নতুন করে ৩০ লাখ পরিবার গরিব হয়েছে এবং ১৮ লাখ নারীসহ মোট ২৪ লাখ মানুষ

কর্মহীন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বিষয়ে স্ট্যাটাসে বলা হয়, এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে ভাত খাইয়ে নির্মমভাবে হত্যা, হাদী হত্যা এবং পাথর নিক্ষেপ করে হত্যার মতো ঘটনা ঘটেছে। এ ছাড়া বনানীতে বিএনপি নেতাকে প্রকাশ্যে হত্যার পর থানা হেফাজতে খুনির মৃত্যু, ময়মনসিংহে হিন্দু সম্প্রদায়ের একজনকে পুড়িয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা মোছাব্বিরকে হত্যা এবং কবর থেকে লাশ তুলে পোড়ানোর মতো ঘটনা ঘটেছে। শিল্প খাতে অস্থিরতার কথা উল্লেখ করে আম জনতা দলের সদস্যসচিব বলেন, মব সন্ত্রাস ও অগ্নিসংযোগে গাজী গ্রুপ, বেক্সিমকো ও অসংখ্য পোশাক কারখানা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলেও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো হাজার হাজার রাজনৈতিক কর্মীকে ‘মব’

সৃষ্টি করে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে। একেকটি মামলায় ভৌতিকভাবে ১৫০ থেকে ২০০ জনের বেশি মানুষকে আসামি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে