অভিনেত্রীর নাম ভাঙিয়ে ‘ভুয়া বেনারসি শাড়ি’ বিক্রি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪

অভিনেত্রীর নাম ভাঙিয়ে ‘ভুয়া বেনারসি শাড়ি’ বিক্রি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ |
ভারতের পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। এই অভিনেত্রীর নাম ভাঙিয়ে শাড়ি বিক্রি করে প্রতারণা করছে একটি জনপ্রিয় ই-কমার্স সংস্থা। বিষয়টি নজরে আসার পর রীতিমতো ক্ষুব্ধ অভিনেত্রী। সম্প্রতি কালোর উপরে সাদা সুতোর কাজ করা কাঞ্চিভরম শাড়ি কিনেছিলেন ঐন্দ্রিলা সেন। সেই শাড়ি পরে সুন্দর করে সেজে ছবি তুলে সমাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। কিন্তু গতকাল মঙ্গলবার জানতে পারেন, তাকে না জানিয়ে ওই ছবিটি শাড়ি বিক্রয়ের জনপ্রিয় একটি ই-কমার্স সংস্থা ব্যবহার করছে। ঐন্দ্রিলার ব্যবহার করা সেই শাড়িকে নিজেদের বলে দাবি করেছে সংস্থাটি। বিষয়টি জানিয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন বলেছেন, ‘আমার এক পরিচিত শাড়ি কিনবেন বলে অনলাইনে খোঁজাখুঁজি করছিলেন। তখনই ওই জনপ্রিয় ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে

আমার ছবি দেখেন। হোয়াট্সঅ্যাপ বার্তায় জানতে চান, আমি যে শাড়িটি পরে আছি, সেটি ভালো কিনা।’ অভিনেত্রী বলেন, ‘প্রথমে বিষয়টি আমি বুঝতে পারিনি। স্ক্রিনশট পাঠানোর পর বুঝতে পারি। গুজরাটের সেই শাড়ি বিক্রির সংস্থাটি আমার অনুমতি না নিয়ে আমার ছবি ব্যবহার করেছে। অন্যদের শাড়িকে নিজেদের শাড়ি বলে দাবি করছে। ঐন্দ্রিলা আরও জানিয়েছেন, ‘এখানেই শেষ নয়। আমি পরেছিলাম কাঞ্চিভরম শাড়ি। অথচ সংস্থা আমার পড়া শাড়িটিকে বেনারসি শাড়ি বলে বিক্রি করছে। তাদের দাবি, খুব কম দামে তারা এত ভালো শাড়ি বিক্রি করছে! নামি ই-কমার্স সংস্থা বলে ক্রেতারাও চোখ বুজে বিশ্বাস করছেন। এটা কী করে মেনে নেব?'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেয়ায় ছাত্রলীগ কর্মী মাহাবুব ঢ়াড়ী-কে পিটিয়ে হত্যা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ দোররার নির্দেশ জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে ঝড়ের শঙ্কা ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’ ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা পে-স্কেলে মূল বেতন বাড়লেও ভাতায় কাটছাঁটের প্রস্তাব বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় যেসব সিদ্ধান্ত হলো নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নবীন-প্রবীনের মিলনমেলায়